ছবি : সংগৃহিত
নারী

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভোলা প্রতিনিধি : ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ -এ প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

আরও পড়ুন : গাঁজাসহ আসামি ছিনিয়ে নিলো স্বজনরা

বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে সামাজিক সংগঠন- তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম, তারুণ্যের নবযাত্রা ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর যৌথ উদ্যোগ এ দিবসটি পালন করা হয়।

নারী নেত্রী ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তারুণ্যের নবযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সহধর্মিনী ইয়াসরিবা মুমু।

আরও পড়ুন : জুয়ার টাকার জন্য ছেলেকে অপহরণ

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন এর সহধর্মিনী ডা. নুসরাত জাহান লাবনী, টিবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার স্নিগ্ধা, উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মনির আসলামি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, রেজওয়ানা পারভীন প্রমূখ।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, তারুণ্যের নবরযাত্রা সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের দাবি জানিয়েছেন বক্তারা। অনুষ্ঠান শেষে সংগ্রামী নারী জয়িতা পিংকির হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা