নারী

ঠাকুরগাঁওয়ে প্রথম মহিলা চেয়ারম্যান হিমু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত টেলিনা সরকার হিমু। হিমু ঠাকুরগাঁওয়ে নয়, বরং পুরো রংপুর বিভাগের প্রথম আওয়ামী লীগ মনোনীত মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (২৮ নভেম্বর) সুষ্ঠু নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। নির্বাচনে হিমু তার আপন মামা শ্বশুর সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরীকে হারিয়ে জেলার প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানা যায়, জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন টেলিনা সরকার হিমু। তিনি ৭৪৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আইয়ুব আলী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট পান ৩ হাজার ১৭। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

টেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ২০২০ সালের ২৩ জানুয়ারি দুলালের অকাল মৃত্যু হয়। তাই এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী করা হয় প্রয়াত নেতা দুলালের স্ত্রী হিমু সরকারকে।

নব-নির্বাচিত চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, জনগণ আমাকে নির্বাচিত করেছে। ইনশাল্লাহ সুখে-দুঃখে জনগণের পাশে থাকব। আমি বিশ্বাস করি, এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আমার দল শক্তিশালী হবে।

ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভানেত্রী দৌপদ্রী দেবী আগারওয়ালা বলেন, প্রথমে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যিনি নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেন। তিনি চান নারীরাও দেশের উন্নয়নে এগিয়ে আসুক। সেই ধারাবাহিকতায় তিনি টেলিনা সরকার হিমুকে মনোনয়ন দিয়েছিলেন। আমরা বিশাল ব্যবধানে জয়লাভ করেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা