মালালা ইউসুফজাই
নারী

আফগান মেয়েদের স্কুলে যেতে দিন

আন্তর্জাতিক ডেস্ক: শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই বিদ্রোহী গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আফগান মেয়েরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারে, তাদেরকে সেই সুযোগ দিতে হবে।

সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় যাওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীরা কেবল ছেলেদের (মাধ্যমিক) স্কুলে যেতে নির্দেশনা দিয়েছে।

শিশু অধিকার কর্মী মালালা ও বেশ কয়েকজন আফগান নারী অধিকার কর্মীর একটি চিঠি রোববার প্রকাশিত হয়। চিঠিতে তারা বলেন, ‘বিদ্রোহী গোষ্ঠী কর্তৃপক্ষকে বলছি, মেয়েদের শিক্ষার ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিন এবং অতি দ্রুত মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় খুলে দিন।’

মালালা বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেনো এটা বিদ্রোহী গোষ্ঠীর কাছে পরিষ্কার করেন যে, ‘ধর্ম নারীদের স্কুলে যাওয়ার পথে কোনো বাধা নয়।’ চিঠিতে তারা লিখেছেন, ‘আফগানিস্তান এখন বিশ্বের একমাত্র দেশ যারা নারীদের শিক্ষার পর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

চিঠিতে আফগান শিশুদের শিক্ষার জন্য একটি তহবিল গঠন করতে জি২০ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। ওই চিঠির সঙ্গে স্বাক্ষর যুক্ত করা হয়েছে। ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ এতে সই করেন।

এর আগে রোববার বিদ্রোহী গোষ্ঠী সরকার জানিয়েছে, আফগান মেয়েরা খুব শিগগিরই বিদ্যালয়ে ফিরবে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খুব শিগগিরই মাধ্যমিক বিদ্যালয়ে ফিরতে মেয়েদের অনুমতি দেয়া হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

সাঈদ খোস্তি বলেন, কবে থেকে মেয়েরা বিদ্যালয়ে ফিরবে, তার দিনক্ষণ ঘোষণা করবে আফগান শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, ‘আমার জানা ও তথ্য অনুযায়ী, খুব শিগগিরই সব বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় পুনরায় খুলে দেয়া হবে এবং সব নারী ও মেয়েরা বিদ্যালয়ে ফিরতে পারবেন; শিক্ষকরাও ফিরতে পারবেন।’

যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত ২৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতায় আসে বিদ্রোহী গোষ্ঠী। এর পরপরই মেয়ে শিক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা