ইতিহাসের এই দিনে
ঐতিহ্য ও কৃষ্টি

মালালার জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন নতুন গভর্নর

আজ মঙ্গলবার (১২ জুলাই) ২৮ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ১২ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী

৭১১: তারেক বিন জিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন।

১১০৯: ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১২৩৩: ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।

১৪৪২: আলফনসো নেপলসের রাজা হন।

১৫৪৩: ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।

১৫৭৬: হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৫৮০: স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।

১৬৭৪: শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।

১৭০০: গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৮৭৮: ব্রিটেন সাইপ্রাস দখল করে।

আরও পড়ুন: চালের দাম স্থিতিশীল

১৯১২: আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯২০: কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯৪০: ব্রিটেনের নৌবাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।

১৯৪১: মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।

১৯৪১: মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।

১৯৭৫: ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।

১৯৭৫: ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা চলছিল।

১৯৯০: রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েল্তসিন কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।

১৯৯১: সকালে হংকং-এর ছিডে বিমানবন্দরে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

১৯৯৩: জাপানের উত্তরাঞ্চলের ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।

১৯৯৮: ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১ দশমিক ৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।

আরও পড়ুন: চ্যালেঞ্জ না থাকলে তৃপ্তি পাই না

জন্ম

১৭৩০: ইংল্যান্ডের পটুয়া জোসিয়া ওজেউড।

১৮৫৪: ইস্টম্যান-কোডাকের প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান।

১৮৬৩: বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ আলবেয়ার কালামেত্ত।

১৮৬৫: আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার।

১৯০৪: চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদা।

১৯১৩: নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ উইলিস ইউগেন ল্যাম্বে।

১৯৩৭: লিওনেল জস্পাঁ, ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৬৫: ভারতীয় টেস্ট ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার।

১৯৭৮: টোফার গ্রেস, মার্কিন অভিনেতা।

১৯৯০: রেচেল ব্রসনাহ্যান, মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী

১৯৯৭: মালালা ইউসুফজাই, পাকিস্তানি শিক্ষা অধিকার ও নারী শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন: ঢাকায় দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

মৃত্যু

১৮০৪: মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিলটন।

১৯০২: ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাসে।

১৯৯১: ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী

১৯২৬: ইংরেজ পুরাতাত্ত্বিক গায়ট্রুড বেল।

১৯৯৯: রমাতোষ সরকার, ভারতীয় জ্যোর্তিবিজ্ঞানী।

২০১৩: অমর গোপাল বসু, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী, বিশ্ববিখ্যাত অডিও ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা বোস করপোরেশনের প্রতিষ্ঠাতা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা