ইতিহাসের এই দিনে সঞ্জীব কুমার'র জন্ম 
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সঞ্জীব কুমার'র জন্ম 

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন:

আজ শনিবার (৯ জুলাই) ২৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ০৯ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি

৬২৮ - হযরত রাসূলুল্লাহ (সা.) কর্তৃক রাজন্যবর্গের নামে পত্র প্রেরণ।

৭৪২ - ইমাম ইবন শিহাব যুহরীর ইন্তেকাল ।

১৮১০ - নেপোলিয়ানের অধীনে হল্যান্ড ফরাসী সাম্রাজ্যের অধিভুক্ত হয়।

১৮১৬ - আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৭৭ - উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয়।

১৯১৯ - জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন।

১৯৪১ - সোভিয়েত ইউনিয়নের পসকভ অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর দখলে চলে যায়।

১৯৪৬ - শ্যামদেশের রাজা আনন্দ মাইদল আততায়ীর হাতে নিহত।

১৯৪৮ - এক মাস যুদ্ধ বিরতির পর আরব ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়।

১৯৫৫ - নিউক্লিয়াস অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে রাসেল আইনস্টাইনের ইশতেহার প্রকাশ।

১৯৭১ - মরক্কোর বাদশা হোসেনের জন্মদিন অনুষ্ঠানে হামলা। ১০০ লোক নিহত।

১৯৭২ - দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্যরা ফিলিস্তিনের সংগ্রামী লেখক গাসান কানানিকে হত্যা করে।

১৯৭৩ - বাহামার স্বাধীনতা লাভ।

১৯৮৯ - আর্জেন্টিনায় ৬০ বছরের মধ্যে প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে কার্লোস মেনেসের শপথ গ্রহণ।

১৯৯১ - মেক্সিকোতে দীর্ঘস্থায়ী (৫৮ সেকেন্ড) সূর্যগ্রহণ। ২০৩২ সালের আগে এতো দীর্ঘ সূর্যগ্রহণ হবে না বলে ধারণা।

১৯৯৬ - বরিস ইয়েলৎসিন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাশিয়ার পুনরায় চেচনিয়া আক্রমণ।

১৯৯৭ - শিরোপা নির্ধারণী ম্যাচে হলিফিল্ডের কানে কামড় দেয়ায় মাইক টাইসনের লাইসেন্স বাতিল। ৩০ লাখ ডলার জরিমানা।

২০০২ - আফ্রিকার দেশগুলোর নেতৃবৃন্দ অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটির স্থলে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেন।

২০১১ - দক্ষিণ সুদান সুদান থেকে পৃথক হয়ে যায়।

জন্ম বার্ষিকী

১৭৮৬ - জার্মান ভাস্কর রুডলফ শ্যাডো।

১৮১৯ - সেলাই মেশিনের মার্কিন উদ্ভাবক এলিয়াস হাউ।

১৮৫৮ - জার্মান-মার্কিন নৃবিজ্ঞানী ফ্রান্স বোয়াস।

১৮৮৯ - কবি কালিদাস রায়।

১৯১৬ - এডওয়ার্ড হিথ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৩২ - যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড।

১৯৩৩ - অলিভার স্যাক্স, একজন স্নায়ু বিশেষজ্ঞ।

১৯৩৮ - সঞ্জীব কুমার একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন। তিনি দস্তিক (১৯৭১) এবং কোশীশ (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কয়েকটি প্রধান পুরস্কার পান। তিনি প্রণয়ধর্মী থেকে রোমাঞ্চকর পর্যন্ত ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

১৯৫৬ - মার্কিন চলচ্চিত্র অভিনেতা টম হ্যাংক্‌স্।

১৯৫৭ - মার্কিন চিত্রনাট্য রচয়িতা এবং টেলিভিশন প্রযোজক টিম ক্রিং।

মৃত্যু বার্ষিকী

৮৭৪ - সুফী ও ইসলাম প্রচারক হযরত বায়েজীদ বোস্তামী (রহ.)।

১৭৯৭ - ব্রিটিশ দার্শনিক এডমুন্ড বার্ক।

১৮৫০ - জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।

১৮৫৬ - আমাদিও আভোগাদ্রো, ইতালীয় রসায়নবিদ।

১৯২২ - জাপানি সাহিত্যিক ওগাই মোরি।

১৯৬৯ - শিশু সাহিত্যিক সুখলতা রাও।

১৯৮৫ - কবি ও সাহিত্যিক আহসান।

১৯৯৪ - উত্তর কোরিয়ান রাষ্ট্রনায়ক কিম ইল সুং

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা