খালিদা জারা
নারী

মুক্তি মিলল ফিলিস্তিনি নারী এমপির

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি নারী রাজনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা খালিদা জারার ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রায় দুবছর কারাবন্দি করে রাখার পর রোববার বিকালে জারারকে মুক্তি দেয় ইসরাইল।

আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জেনিন শহরের সালিম চেকপয়েন্টে বর্তমানে নিষ্ক্রিয় ফিলিস্তিন আইন পরিষদের এ সদস্যকে ছেড়ে দেওয়া হয়।

জারারকে ২০১৯ সালের ৩১ অক্টোবর রামাল্লায় তার বাসভবন থেকে তুলে নিয়ে যায় ইসরাইল। এর মাত্র আট মাস আগে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। ওই সময় বিনাবিচারে তাকে ২০ মাস জেলে রাখা হয়েছিল।

গত জুলাইয়ে স্বাস্থ্য জটিলতায় মারা যায় জারারের কন্যা। সেই সময় তার মুক্তির জন্য ব্যাপক চাপ প্রয়োগ করা হলেও তাতে সাড়া দেয়নি ইসরাইল।

ফিলিস্তিনে ২০০৬ সালের নির্বাচনে পিএলসির সদস্য নির্বাচিত হন জারার। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা