নারী
নারী

নারীবিষয়ক মন্ত্রণালয়ে নারীদেরই ঢোকা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: রোজকার রুটিন অনুযায়ী প্রস্তুত হয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাবুলের নারীবিষয়ক মন্ত্রণালয়ে গিয়েছিলেন এর নারী কর্মীরা। কিন্তু সেখানে পৌঁছে এদিন বাধার মুখে পড়তে হয় তাদের। কোনো নারী কর্মীকেই ভেতরে যেতে দেয়নি বিদ্রোহী গোষ্ঠী।

রাশিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা স্পুটনিক নিউজ এক আফগান কর্মীর বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ের চার নারী কর্মীকে ভেতরে যেতে বাধা দেন এক বিদ্রোহী যোদ্ধা। তবে পুরুষ কর্মীদের ঠিকই ঢুকতে দেওয়া হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ের কাছে বিক্ষোভ করতে চান ওই নারীরা।

পশ্চিমা বাহিনী প্রত্যাহার প্রক্রিয়া চলার মধ্যেই গত ১৫ আগস্ট একপ্রকার বিনাবাধায় কাবুল দখল করে বিদ্রোহীরা। এতে পতন ঘটে প্রায় দুই দশক আফগানিস্তান শাসন করা পশ্চিমাসমর্থিত সরকারের। বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে অনেকেই উদ্বেগ জানিয়েছেন, দেশটিতে ব্যাপকহারে মানবাধিকার, বিশেষ করে নারীদের অধিকার লঙ্ঘিত হতে পারে।

তবে বিদ্রোহী গোষ্ঠী প্রতিশ্রুতি দিয়েছে, তারা শরিয়া আইনের মধ্যে নারীদের প্রাপ্য সম্মান ও সুবিধা নিশ্চিত করবে। এছাড়া পর্দা মেনে নারীরা কাজেও যোগ দিতে পারবে। তবে তাতে আশ্বস্ত হতে পারছে না বিভিন্ন মহল। তাদের আশঙ্কা, বিদ্রোহী গোষ্ঠীর আগের শাসনামলের মতো এবারও নারীদের কাজকর্মে বাধা দেওয়া হতে পারে।

সম্প্রতি কাবুলে নতুন সরকার ঘোষণা করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে এতে ঠাঁই হয়নি কোনো নারীর। অবশ্য আগেই এমন ইঙ্গিত দিয়ে রেখেছিল বিদ্রোহী গোষ্ঠী। কিছুদিন আগে গোষ্ঠীর মুখপাত্র সৈয়দ জেকরুল্লাহ হাশিমি টোলো নিউজকে বলেছিলেন, নারীরা মন্ত্রণালয়ের কাজ সামলাতে পারবেন না। তারা এই ভার বহনে অক্ষম বলে মনে করছেন তিনি। এমনকি, নারীরা সমাজের অর্ধেক- এটিও মানতে চাননি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা