-ক্লাব
নারী

সৌদিতে নারীদের বিচ ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের জন্য সৌদিতে গড়ে উঠেছে বিচ ক্লাব। সেখানে কোনো রক্ষণশীলতা নেই। আছে উদ্দাম-উন্মুক্ত স্বাধীনতা। অর্থাৎ, নারী সেখানে নিজের পছন্দে যা ইচ্ছে, তা-ই করতে পারবেন। এ এক নতুন স্বপ্নের হাতছানি। দীর্ঘকাল পর সৌদির মুক্তমনা নারীরা হাফ ছেড়ে বাঁচলেন।

সৌদির পূর্বপ্রদেশের পর্যটন শহর আল খোবার। প্রাচীন জলসীমা এবং ফরাসি উপসাগরীয় সৈকতের জন্য খুবই পরিচিত জনপদ। সেখানেই গড়ে উঠেছে প্রথম ব্যক্তিগত দ্য ১৮০ বিচ ক্লাব।

ক্লাবের যাত্রা শুরু ২০২০ সালে। বিচ ক্লাবে নারীদের জন্য রয়েছে সব বিস্ময়কর সব অফার। আরব নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়।

ম্যাসাজ, পেডিকিউর, বিচ হেয়ারস্টাইলসহ রয়েছে স্পা। আছে ইনডোর লাউঞ্জ এলাকা। খাদ্য-পানীয়, ডাইনিং, নীল বাজার, ডিজে, লাইভ শোর অত্যাধুনিক ব্যাবস্থা আছে সেখানে। ৪৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে ৪শ সানবেড বসানো হয়েছে। যেখানে শুয়ে শুয়ে রোদ্রস্নান করেন নারীরা।

সৌদির পাবলিক সৈকতগুলোতে খুব রক্ষণশীল পোশাক পরতে হয় নারীদের। কিন্তু সেখানে সে স্বাধীন। দ্য ১৮০ বিচে ক্যামেরা অনুমোদিত নয়।

ক্লাবে ফোনের ব্যবহার সীমিত। নারীদের গোপনীয়তা নিশ্চিত করতে পুরুষের প্রবেশাধিকারও সংরক্ষিত। কেবল সাত বছরের কম বয়সি শিশুদের প্রবেশে অনুমতি রয়েছে। শহর থেকে মাত্র ১১ মিনিটের পথ।

‘বোহেমিয়ান-ধাঁচে’র সজ্জা, বিভিন্ন রেস্তোরাঁ, খাবারের ট্রাক, ক্যাফে, দোকান, ওয়াটার স্পোর্টসসহ কায়াকিং, প্যাডেল-বোর্ডিং এবং স্নোকারেলিংয়ের ব্যবস্থা আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা