সম্মাননা পেলেন শুভসংঘের তিতলি দাস
নারী

সম্মাননা পেলেন শুভসংঘের তিতলি দাস

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: কালের কন্ঠ শুভসংঘ জাতীয় সম্মেলন ২০২০-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শুভসংঘ শাখার সাধারণ সম্পাদক তিতলি দাস কে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ 'শ্রেষ্ঠ সংগঠক '- এর সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় ভিসি কার্যালয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শুভসংঘের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ এএইচএম মোস্তাফিজুর রহমান তিতলি দাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, উপ-পরিচালক ( জনসংযোগ) ও পিএসটু ভিসি হাফিজুর রহমান এবং শুভসংঘের সদস্যবৃন্দরা।

এ বিষয়ে তিতলি দাস বলেন, সম্মাননা পাওয়া সবসময়ই গৌরবের বিষয়। আমার এই সম্মাননার পেছনে শুভসংঘের উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেক সদস্যের অবদান রয়েছে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শুভসংঘ শাখা প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। এরপর থেকে এটি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখে আসছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা