ছবি: সংগৃহীত
বাণিজ্য

রডের বাজার ঊর্ধ্বমুখী

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ও দেশীয় বাজারে ইস্পাতের কাঁচামালের দাম কমলেও দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী থাকা রডের বাজার এখনো লাখ টাকার ঘরে।

আরও পড়ুন: দেশে মূল্যস্ফীতি কমেছে

গত ৩ মাসে স্ক্র্যাপ, প্লেট ও বিলেট জাতীয় কাঁচামালের দাম টনে অন্তত ১০ হাজার টাকা কমেছে। তবে তা সত্ত্বেও, গত ৫ মাস ধরে উচ্চ গ্রেডের এমএস রড প্রতি টন ৯৬ হাজার থেকে ১ লাখ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ী ও শিপব্রেকিং ইয়ার্ড মালিকরা।

দেশের শীর্ষ রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা যায়, ডলারের উচ্চ বিনিময় হারের ফলে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম কিছুটা কমলেও স্থানীয় বাজারে এর প্রভাব তেমন পড়েনি। এছাড়া ডলার সংকটের কারণে এলসি খোলার ক্ষেত্রেও জটিলতা রয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে কমছে বন্যার পানি

এদিকে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকরা জানান, অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে ইস্পাত পণ্য এমএস রডের চাহিদা ও উৎপাদন কমে গেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, রডের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে অনেকেই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। এছাড়া ডলারের মূল্য বৃদ্ধির কারণে সরকারের অনেক প্রকল্পের নির্মাণ কাজ এখন স্থবির।

আরও পড়ুন: সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা

এতে রডের বেচা-কেনা একদম কমে গেছে। গত জুন মাস থেকে কমতে শুরু করে স্ক্র্যাপের দাম অন্তত ১০ হাজার টাকা পর্যন্ত কমেছে।

শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ইয়ার্ডে প্রতি টন স্ক্র্যাপ মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত মে মাসের শেষ দিকে এ স্ক্র্যাপের দাম ছিল ৭০-৭১ হাজার টাকা।

সেই হিসেবে, গত ২ মাসে প্রতি টন স্ক্র্যাপের দাম কমেছে অন্তত ১০ হাজার টাকা। পাশাপাশি ইস্পাতের কাঁচামাল প্লেট ও বিলেটের দামও কমে এসেছে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

বর্তমানে বাজারে প্রতি টন প্লেট ৭৫ হাজার টাকা ও বিলেট ৭৭ টাকায় বিক্রি হচ্ছে। ২ মাস আগেও বাজারে প্রতি টন প্লেট ৮২ হাজার টাকা ও বিলেট ৮৫ হাজার টাকায় বিক্রি হতো। সেই হিসেবে, ২ মাসের ব্যবধানে বাজারে প্রতি টন প্লেটে ৭ হাজার টাকা ও বিলেটে ৮ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে।

গত ৩/৪ মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ জাহাজের দাম টনে ৮০ ডলারের বেশি কমেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন স্ক্র্যাপ বিক্রি হচ্ছে ৫৪০ ডলারে। গত মার্চ-মে মাসে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম ছিল ৬২০ ডলারের বেশি।

আরও পড়ুন: ৩ খেলায় অনার্স কোর্স চালু

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন সূত্র থেকে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে গত ৩/৪ মাস ধরে স্ক্র্যাপ ও পুরোনো জাহাজের দাম কিছুটা কমেছে।

তবে দিনদিন ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমদানিকৃত জাহাজের বিপরীতে বেশি টাকা পরিশোধ করতে হচ্ছে। আবার ইস্পাতের কারখানাগুলোতে কাঁচামালের চাহিদা কমে যাওয়ায় স্ক্র্যাপ, প্লেট ও বিলেটের দাম কমেছে।

ফলে লোকসানের ঝুঁকিতে রয়েছেন জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ীরা।

আরও পড়ুন: যুক্তরাজ্যে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

স্বাভাবিক সময়ে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে ১৫ থেকে ১৬ লাখ মেট্রিক টন স্ক্র্যাপ মজুত থাকে। কিন্তু বর্তমানে স্ক্র্যাপের মজুত ২/৩ লাখ টনের নিচে চলে এসেছে। এসব কারণে স্ক্র্যাপসহ সব কাঁচামালের দাম কমলেও ইস্পাত খাতের প্রধান পণ্য এমএস রড এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

ইস্পাত ব্যবসায়ীরা জানান, ২০২০ সালের নভেম্বর থেকে দফায় দফায় বাড়তে থাকে রডের বাজার। ঐ বছর অক্টোবরে সর্বোচ্চ ৫৫ হাজার টাকায় বিক্রি হওয়া পণ্যটি আড়াই বছরে দফায় দফায় বেড়ে চলতি বছরের মার্চে লাখ টাকায় পৌঁছেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

রড প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, ডলারের দাম বেশি থাকায় এবং বাজারে পণ্যটির চাহিদা কমে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। তাই পণ্যটির দাম এখনো বেশি।

এমএস রড ব্যবসায়ী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে ৭৫ গ্রেডের (৫০০ টিএমটি) এমএস রড ৯৬ হাজার থেকে ১ লাখ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা