সারাদেশ

মদ পাচারকালে ২ নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাচার কালে দেশীয় তৈরী চোলাই মদসহ দুই নারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেফতার

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মানিকছড়ি থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রাঙ্গামাটির কাউখালীর কোলাপাড়া এলাকার ক্রইসাচিং মারমা (৩৪) ও কাপ্তাই উপজেলার নিচে নাড়াছড়া পাড়ার থুইয়ইনু মারমা (৩৩)।

আরও পড়ুন : স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

পুলিশ জানায়, পাচারের উদ্দেশ্য দেশীয় চোলাই মদ নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে মানিকছড়ি থানা পুলিশ। পরে উপজেলার থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি সাকিন এলাকার খাগড়াছড়ি টু চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের দুইজনকে তল্লাশি করে ৫১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্যসহ আসামিদের থানায় নিয়ে আসা হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী তাদের দুজনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা