সংগৃহীত ছবি
সারাদেশ

স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : কুড়িগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

আরও পড়ুন : ইয়াবাসহ আটক ১

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, আমরা সবাই ওই মিলের শ্রমিক। রাত ৩টার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে আমাদের ৫ জন দগ্ধ হন।

আরও পড়ুন : মোরেলগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা