ছবি: সংগৃহীত
সারাদেশ

কুড়িগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরি এলাকায় রেল সেতু দেবে যাওয়ায় সারা দেশের সাথে এ জেলার ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘন ঘন বৃষ্টির কারণে সিঙ্গের ডাবরি এলাকার সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল রাত থেকে কর্তৃপক্ষ এ রুটে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

সেতু মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম টু ঢাকা রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেল স্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স চাপায় ২ যুবক নিহত

এদিকে সারা দেশের সাথে কুড়িগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলার যাত্রীরা।

কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, ঢাকা যাওয়ার জন্য আমি কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট করেছি। আজ জানতে পারলাম কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

তিনি বলেন, এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া বা লালমনিরহাট গিয়ে সেখান থেকে ট্রেনে উঠতে হবে। এতো সকালে একটা ভোগান্তির মধ্যে পড়তে হবে।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা বলেন, রেল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সেতু মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকায় যাতায়াত করবে। দ্রুত সেতুটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা