ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের বারঢালী-পৌকানপুর রাস্তার সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

আটক ইউপি সদস্য সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সর্বমঙ্গলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

আরও পড়ুন: পদ্মা নদীতে কারেন্ট জাল জব্দ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ইউপি সদস্যকে রাস্তায় আটক করা হয়। এ সময় তার জিম্মা থেকে বিক্রির জন্য নিয়ে যাওয়া ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইউপি সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, মামলা দায়ের পর আজ দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা