ছবি : সংগৃহিত
বাণিজ্য

ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার

সান নিউজ ডেস্ক : নানা সংকট থাকলেও ২০২২ সালের ডিসেম্বরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রফতানি আয় আসে। যা লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি। সেই ধারাবাহিকতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রত্যাশা করেন ২০২৪ সালে রফতানি আয় হবে ৮১ বিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, দেশের পোশাকখাত ঘুরে দাঁড়িয়েছে। ডিসেম্বর মাসে যে রফতানি আয় এসেছে, সেটা সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে।

গত বছর ৫১ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম, বছর শেষে সেটা ৬১ বিলিয়ন ডলার হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি। সেই সাহস নিয়ে এবার ৬৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ২০২৪ সালে আমরা ৮১ বিলিয়ন ডলার চাই।

আরও পড়ুন : বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের আধুনিক সেবা

দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর সেই গোষ্ঠীই পুঁজিবাজার নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে।

তারা মিথ্যা তথ্য দিয়ে পুঁজিবাজারকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা আশা করছি, এ সংকট কাটিয়ে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, বাজার ভালো হবে।

টিপু মুনশি বলেন, উন্নত অর্থনীতির দেশে ৫০ শতাংশের বেশি টাকা পুঁজিবাজার থেকে নেওয়া হয়। আমাদের দেশে সেই অবস্থা নেই। দেশে ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে। যার জন্য বেশকিছু সমস্যাও হচ্ছে। এখান থেকে বেশি অর্থের যোগান করতে পারলে দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে।

আরও পড়ুন : রোজায় দাম নিয়ে সমস্যা হবে না

তিনি বলেন, বিপদ অনেক সময় সম্পদে পরিণত হয়। সেই দিন রানা প্লাজার অপ্রত্যাশিত ওই ঘটনা না ঘটত তাহলে দেশের তৈরি পোশাক খাত এই পর্যায়ে আসতো না। তখন খাত সংশ্লিষ্টরা অনেকটা ঘাবড়ে গিয়েছিল। এই বুঝি বিশ্ব আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল।

কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে পোশাক খাতের সংস্কারের ফলে বিশ্বের একক দেশ হিসেবে সব থেকে বেশি সবুজ কারখানার দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, আমরা সেই আশা করি। উন্নয়নের সব ক্ষেত্রেই শিক্ষিত জাতি দরকার। সেই সঙ্গে শিক্ষিত বিনিয়োগকারী প্রয়োজন।

ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : চিনির মজুত পরিস্থিতি ভালো

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থসূচক সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা