বাণিজ্য

বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের আধুনিক সেবা

সান নিউজ ডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: এমন নজির বিশ্বের আর কোথাও আছে?

বুধবার (৪ জানুয়ারি) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ফিতা কেটে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) পূর্বাচলে ইসলামী ব্যাংকের ৬৭ নম্বর স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ১৯

প্রতিবছরের ন্যায় এবারও আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্য মেলায় আগত ক্রেতা-দর্শনাথী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্যসেবা প্রদান করছে এই স্টল। ব্যাংকের স্টলে রয়েছে অটোমেডেট চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমাদানের ব্যবস্থা। ব্যবসায়ীগণ তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য ফি এই স্টলে নিয়মিত জমা দিতে পারছেন।

দেশব্যাপী ইসলামী ব্যাংকের সকল শাখায় হিসাব খোলার ফরম পূরণ, নগদ জমা, সিআরএম-এটিএম থেকে টাকা উত্তোলন ও জমাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সেলফিন, এমক্যাশ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। সার্বিক সহায়তা করছেন ব্যাংকের কর্মকর্তারা। মেলার ভেতরে দিগন্তছোঁয়া হলরুমের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে এটিএম-সিআরএম বুথ। এই বুথ থেকে অ্যাকাউন্টধারীরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন। এছাড়া সিআরএম এবং আইডিএম এর মাধ্যমে বিক্রেতারাও যে কোনো সময় নিজেদের টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে দর্শনার্থীদের ভিড় ও বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৩। ইসলামী ব্যাংক ২০১২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন স্থাপনার মাধ্যমে ক্রেতা দর্শনার্থীদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম বাড়ানো এবং মানুষকে ব্যাংকিং সম্পর্কে সঠিক ধারণা দিতে প্রতিবছর মেলায় অংশগ্রহণ করে ইসলামী ব্যাংক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা