শ্রমিকদের বেতন এখন ও বাকি 
বাণিজ্য

শ্রমিকদের বেতন এখনও বাকি 

সান নিউজ ডেস্ক: ৪৩ শতাংশ কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। সরকার ঈদুল আজহার ছুটির আগেই বেতন ও বোনাস পরিশোধ করতে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মানেনি। এতে ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে চরম বিপাকে পড়েছেন এসব কারখানার কয়েক হাজার শ্রমিক।

আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের আগের শেষ কর্মদিবস পর্যন্ত ৪৩ শতাংশেরও বেশি কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এছাড়া বোনাসও দেয়নি ১৫ শতাংশ কারখানা।

শিল্প পুলিশের তথ্য মতে, ঈদের আগের শেষ কার্মদিবস বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত ৮ হাজার ৯৯৫টি কারখানার মধ্যে ৫ হাজার ৮৮টি কারখানা বেতন পরিশোধ করেছে। যা শতাংশের হিসেবে দাঁড়ায় ৫৬ দশমিক ৫৬ শতাংশ। বাকি ৩ হাজার ৯০৭টি (৪৩ দশমিক ৪৪ শতাংশ) কারখানা এখন বেতন পরিশোধ করেনি। এছাড়া বোনাস দেয়নি ১৫ শতাংশ কারখানা।

নাম প্রকাশ না করার শর্তে শিল্পাঞ্চলের এক কর্মকর্তা গনমাদ্ধমকে বলেন, বিকেল ৫টা পর্যন্ত মোট ৫৬ দশমিক ৫৬ শতাংশ কারখানা শ্রমিকের বেতন পরিশোধ করার তথ্য আমরা পেয়েছি। বেশ কিছু কারখানায় এখনো বেতন পরিশোধ করা হচ্ছে। রাত ৮টার পর আজকের সর্বমোট তথ্য জানা যণমাধ্মোযম

ট কারখানার (৮ হাজার ৯৯৫টি) মধ্যে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানার সংখ্যা ২ হাজার ২৪টি। এসব প্রতিষ্ঠান এরই মধ্যে শতভাগ বেতন ও বোনাস পরিশোধ করেছে বলে দাবি করেছে বিজিএমইএ।

আরও পড়ুন : পদত্যাগ করলেন বরিস

এ বিষয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল ঢাকা পোস্টকে বলেন, আমার জানা মতে বিজিএমইএর সদস্যভুক্ত সব কারখানা শ্রমিকদের বেতন-বোনাস দিয়েছে। ৮টি কারখানায় বেতন বাকি ছিল, সেগুলোতে বেতন ভাতা পরিশোধের চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা