স্বর্ণের দাম কমছে ভরিতে ১১৬৬ টাকা
বাণিজ্য
৭ জুলাই থেকে কার্যকর

স্বর্ণের দাম কমছে ভরিতে ১১৬৬ টাকা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর সিদ্ধান্ত নিয়েছে। ভা‌লো মা‌নের স্বর্ণের দাম ভরিতে কম‌ছে ১ হাজার ১৬৬ টাকা।

আরও পড়ুন : বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে

ভালো মানের স্বর্ণের দাম নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভ‌রি ক‌মে দাঁড়াচ্ছে ৭৮ হাজার ৩৮২ টাকা, যা এতদিন ছিল ৭৯ হাজার ৫৪৮ টাকা।

বুধবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সাক্ষরকৃত এসব তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ৭ জুলাই থেকে কার্যকর হবে।

আরও পড়ুন : চাপের মুখে বরিস জনসন

৭ জুলাই থেকে দাম কমার কার‌ণে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৪ হাজার ১৫২ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৪৭৯ টাকা।

তবে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম । ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা।

আরও পড়ুন : কমেছে শনাক্ত ও মৃত্যু

২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

প্রসঙ্গত, ৬ জুলাই পর্যন্ত ২২ ক্যারেট ভালো মানের স্বর্ণ কিনতে খরচ প‌ড়েছে ৭৯ হাজার ৫৪৮ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭৫ হাজার ৯৩৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি বিক্রি হয়েছে ৬৫ হাজার ৮৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৪ হাজার ২৩৮ টাকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা