বাণিজ্য

চালের দাম আর বাড়বে না

সান নিউজ ডেস্ক: আর কিছুতে চালের দাম বাড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) খাদ্য ভবনে দেশের আট বিভাগের আট জেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ৫ ছাত্র গ্রেফতার

খাদ্যমন্ত্রী জানান, আজ থেকে সারাদেশে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আর মে মাসের ৭ তারিখ থেকে শুরু হবে চাল কেনা। এ বছর সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধান ও চাল সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন মন্ত্রী। তবে ধান ও চালের মানের ব্যাপারে কোনও আপস করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মে মাসের ৭ থেকে ১৬ তারিখের মধ্যে মিলারদের সঙ্গে চাল কেনার জন্য চুক্তি করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘মিলাররা যাতে চুক্তির শর্ত বরখেলাপ না করে তাও নিশ্চিত করতে হবে।‘

এর আগে আটটি বিভাগের ৮টি জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা