৩ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলার এটিএম বুথ
বাণিজ্য

৩ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলার এটিএম বুথ

সান নিউজ ডেস্ক : ডাচ-বাংলা ব্যাংকের সুইচিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম বুথ ও সিআরএম ৩ দিন বন্ধ থাকবে। এছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস), ই-কমার্স, রকেট ও ডেবিট-ক্রেডিট কার্ডের সেবাও ১২ থেকে ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

বুধবার (২৭ এপ্রিল) ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সুইচিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম/সিআরএম, পিওএস, ই-কমার্স, নেক্সাসপে, নেক্সাস ডেবিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কার্ড, রকেট, ভিসা ও মাস্টারকার্ড ডেবিট কার্ড এবং মাস্টারকার্ড ক্রেডিট কার্ড সেবা ৬ মে ৮ মে পর্যন্ত বিভিন্ন সময় বন্ধ থাকবে।

আগামী ৫ মে রাত ১২টা ১ মিনিট থেকে ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এটিএম ও সিআরএম সেবা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে।

আরও পড়ুন : এবার শ্রীলঙ্কার পাশে বিশ্ব ব্যাংক

পিওএস সেবা বন্ধ থাকবে ৩৬ ঘণ্টা। ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৭ মে দুপুর ১২ টা পর্যন্ত পিওএস সেবা নিতে পারবে না ব্যাংকটির গ্রাহকরা।

৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ২৪ ঘণ্টা ই-কমার্স, রকেট অ্যাড মানি সেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন : তেঁতুলতলার জমিটি পুলিশের সম্পত্তি

নেক্সাস ডেবিট, ভিসা ডেবিট, মাস্টারকার্ড ডেবিট, এনপিএসবি ফান্ড স্থানান্তর, আউটওয়ার্ড রেমিট্যান্স সেবা বন্ধ থাকবে ১৮ ঘণ্টা। আগামী ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে সন্ধ্যা ৬ টা এ সব সেবা বন্ধ থাকবে।

আর মাস্টারকার্ড ক্রেডিট সেবা বন্ধ থাকবে আগামী ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা