ছবি-সংগৃহিত
বাণিজ্য

জামিন চান ইভ্যালির রাসেল দম্পতি

সাননিউজ ডেস্ক: বাড্ডা থানায় দায়ের করা প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিন চান।

মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আহসান হাবীব।

জামিন শুনানিতে তিনি বলেন, ‘বাদীর সাথে মামলার বিষয়ে আপোষ-মীমাংসার কথা হয়েছে। তারা এখন জামিন পাওয়ার হকদার। জামিনে বাদীর আপত্তি নেই। গত বছরের ৭ অক্টোবর থেকে তারা বিনাবিচারে কারাগারে আছেন। সবকিছু বিবেচনা করে তাদের জামিনের প্রার্থনা করছি।’

আরও পড়ুন: খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা চাল জব্দ

এদিন মামলার বাদী মোহাম্মদ আলমগীর হোসাইন আদালতে হাজির ছিলেন। জামিন দিলে আপত্তি নেই বলে তিনি আদালতকে জানান।

তবে রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। দু’পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রনপ কুমার সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা