বাণিজ্য

সিলেটে এক্সপেরিয়েন্স জোন চালু করলো বার্জার

সান নিউজ ডেস্ক: শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) সিলেটে ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’- এর নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। সিলেটের আল-ফামাচা শপিং সেন্টার, নয়া সড়ক পয়েন্টে অবস্থিত এই এক্সপেরিয়েন্স জোনটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার আরও এক জেনারেল নিহত

উদ্বোধনী অনুষ্ঠানে বার্জারের অন্যান্য কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন মো. মহসিন হাবিব চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, আবুল কাসেম মোহাম্মদ সাদেক নাওয়াজ, জেনারেল ম্যানেজার, মার্কেটিং, মোহাম্মদ আজিজুল হক, জেনারেল ম্যানেজার, সেলস ট্রেড, সাব্বির আহমেদ, হেড, প্রজেক্ট প্রলিঙ্কস এক্সপেরিয়েন্স জোন, নজরুল ইসলাম, ডিভিশনাল সেলস ম্যানেজার, দেওয়ান মাহাবুবুল হাসান, হেড, হোম ডেকোর ও মো. আজিজুল্লাহ, রিজিওনাল সেলস ম্যানেজার।

ক্রেতা ও ভোক্তা সাধারণকে বার্জারের পণ্য সম্পর্কে আরো গভীরভাবে জানানো এবং পরিচিত করাই বার্জার এক্সপেরিয়েন্স জোনের মূল উদ্দেশ্য। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী সঠিক পণ্য সহজে বেছে নিতে পারেন। বহু বছর ধরেই এদেশের মানুষ বার্জারের মানসম্পন্ন পণ্য ব্যবহার করে নিজ বাড়ির অন্দরকে আরও স্বস্তিদায়ক ও ছিমছাম করে তুলছে। বর্তমানে, দেশজুড়ে ১৬টি বার্জার এক্সপেরিয়েন্স জোন ফ্ল্যাগশিপ আউটলেট রয়েছে। সিলেটে এই নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করায় সিলেটের ক্রেতারা এখন আরও স্বাচ্ছন্দ্যে বার্জারের পণ্য ও সেবা কিনতে পারবেন।

আরও পড়ুন: মানি লন্ডারিং মামলায় মন্ত্রীর ভাই গ্রেফতার

এ ব্যাপারে মো. মহসিন হাবিব চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, বলেন, “বাড়ি এমন একটি জায়গা, যেখানে আমরা আমাদের প্রিয়জন ও তাদের স্মৃতি ধারন করি। বাড়ি আমাদের যে নিরাপত্তা ও নিজস্ব জায়গার অনুভূতি দেয়, তা বাড়ির সাথে আমাদের এক সুদৃঢ় বন্ধন তৈরি করে। তাই, যতোখানি সম্ভব এই জায়গার যত্ন নেওয়া অপরিহার্য। বাড়ি যাতে মানুষকে আরাম ও স্বাচ্ছন্দ্যের অনুভূতি দেয়, সেজন্য অন্দরের সাজসজ্জার ওপর বার্জার সবসময় জোর দিয়ে থাকে। এ ব্যাপারে মানুষকে সহায়তা করতে আমরা সারা দেশে বার্জার এক্সপেরিয়েন্স জোনের ফ্ল্যাগশিপ আউটলেট তৈরি করছি। সর্বশেষ সিলেটে এক্সপেরিয়েন্স জোন চালু করার ফলে আরও অধিক সংখ্যক গ্রাহক বার্জারের পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন।”

গ্রাহকরা এখন নতুন ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’-এ গিয়ে বার্জারের অভিজ্ঞ কর্মীদের কাছ থেকে পেইন্ট-সম্পর্কিত সমস্যার সমাধান এবং বাড়ির ইন্টেরিয়র সংক্রান্ত পরামর্শ গ্রহণ করতে পারবেন। আগ্রহী গ্রাহকরা +৮৮০১৯৩৮৮৮৭৭৩৫ ফোন নম্বর অথবা ০৮০০০-১২৩৪৫৬ নম্বরে ২৪/৭ কল সেন্টারের মাধ্যমে আউটলেটে যোগাযোগ করতে পারবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা