সংগৃহীত ছবি
জাতীয়

সময় টিভির মালিকানা রিট

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বনামধন্য টিভি চ্যানেল সময় টিভির এমডি ও প্রতিষ্ঠানটির সিইও’র পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আহমেদ জোবায়ের এই রিট দায়ের করেন। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা যায়।

আরও পড়ুন: ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি

তার আগে বিগত শনিবার (১০ আগস্ট) সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ঐ দিন একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়, শনিবার গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লি. পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা