রিহ্যাব সংবাদ সম্মেলন-২০২২
বাণিজ্য

নির্মাণে ভোগান্তি বাড়াবে নতুন নির্দেশনা

নিজস্ব সংবাদদাতা: রাজধানীতে ভবন নির্মাণে রাজউক ও সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হলে গ্রাহকের ভোগান্তি বাড়বে কয়েক গুণ। জটিলতার পাশাপাশি ফাইল আটকে থাকবে দীর্ঘ সময়। ভয়াবহ আকার ধারণ করবে আর্থিক অনিয়ম।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

‘ভবন নির্মাণে রাজউকের পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন গ্রহণের বিধানের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) ।

কাজল জানান, সংবাদ পত্রের মাধ্যমে জানতে পারি, শুধুমাত্র বহুতল ভবনই নয়, যেকোনো ভবন নির্মাণে সিটি করপোরেশন থেকে অনুমোদন গ্রহণ করতে হবে। এটা অত্যন্ত উদ্বেগের। এ ক্ষেত্রে একই ভবন নির্মাণের ক্ষেত্রে কতবার অনুমোদন গ্রহণ করতে হবে সেটাই এখন দেখার বিষয়।

গৃহায়ন শিল্পের জন্য এই জাতীয় সিদ্ধান্ত একটি গভীর ও নতুন সংকট বলে মন্তব্য করে তিনি আরও জানান, বর্তমান সরকার জনগণের ভোগান্তি কমাতে চাচ্ছে। এ জন্য অনেক কিছু ডিজিটালাইজড করা হচ্ছে।

সরকার যেখানে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থা প্রচলন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানে ইজি অব ডুইং বিজনেস পরিপন্থী বলে প্রতীয়মান হচ্ছে।

রিহ্যাব সভাপতি জানান, সিটি করপোরেশন অনুমোদিত স্থাপনা নিয়মিত মনিটরিং করার ব্যবস্থা রাখবে এবং যদি সিটি করপোরেশন মনে করে রাজউক অনুমোদিত অবকাঠামো শহরের জন্য কল্যাণকর নয় তাহলে সেই অবকাঠামোর কাজ বন্ধ করে দিতে পারবে।

এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই কল্যাণকর বা অকল্যাণকরের মাপকাঠি কীসের ভিত্তিতে নির্ধারণ করা হবে?

এই প্রশ্নে আমরা শঙ্কিত ও আতঙ্কিত। বিষয়টি আবাসন ব্যবসায়ী এবং যে বা যারা ব্যক্তিগত ভবন তৈরি করবেন তাদের জন্য খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা অপরিণামদর্শী হবে। ভিন্ন ভিন্ন তদারকি সংস্থার অনুমোদন শর্তের পারস্পরিক বৈপরীত্যের শিকার হবেন ভবন নির্মাণকারীরা। দুটো প্রশাসনকে একটি কাজের দায়িত্ব দিলে জনগণের ভোগান্তি শুধুই বাড়বে।

আরও পড়ুন: মালিতে সংঘর্ষ, ৮ সেনাসহ নিহত ৬৫

ফাইল ছোড়াছুড়ির নতুন একটি ক্ষেত্র তৈরি হবে। সমন্বয়হীনতা তৈরি হবে এবং নতুনভাবে প্ল্যান পাস করতে সময় ক্ষেপণ হবে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাব সহসভাপতি (প্রথম) কামাল মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানাসহ রিহ্যাব নেতৃবৃন্দ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা