বাণিজ্য

বিমানবন্দরে ব্যবহার করা হবে বার্জারের পণ্য

সান নিউজ ডেস্ক: আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনস লিমিটেড (এএমসিএল) এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। এই চুক্তির আওতায়, শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ডটি এএমসিএল’র মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (৩য় টার্মিনাল) সম্প্রসারণ প্রকল্পে সকল প্রকার পেইন্ট ও কনস্ট্রাকশন কেমিক্যাল সল্যুশন প্রদান করবে।

বার্জার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসীন হাবিব চৌধুরী এবং এএমসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সাথে বার্জারের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ; নন-ডেকোরেটিভের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. হাসানুজ্জামান; প্রজেক্ট প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান সাব্বির আহমেদ; হেড-প্রোলিংকস মোহাম্মদ তারিকুল ইসলাম এবং এএমসিএল থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অপারেশন) মোহাম্মদ তানভীরুল ইসলাম, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স এস. এম. ইলিয়াস আমীন, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. রাশেদুজ্জামান ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আহসান হাবীব।

আরও পড়ুন: সর্বোচ্চ দামে উঠে এসেছে স্বর্ণ

এই সম্প্রসারণ প্রকল্পের ইপিসি কনট্রাক্টর এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) পেইন্টিংসহ ফিনিশিং কাজের জন্য এএমসিএলকে কনট্রাক্টর হিসেবে নিযুক্ত করেছে। সম্প্রতি এই অংশীদারিত্বের পরে, এএমসিএল এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (৩য় টার্মিনাল) প্রকল্পের প্রয়োজনীয় সকল প্রকার পেইন্ট ও কনস্ট্রাকশন কেমিক্যাল সল্যুশন বার্জার থেকে নিতে যাচ্ছে৷

উল্লেখ্য, এএমসিএল এর সকল সরকারি ও বেসরকারি প্রকল্পে বিপিবিএল পেইন্ট ও পণ্য ব্যবহারের জন্য আগে একটি চুক্তি সই করে। সর্বশেষ চুক্তি স্বাক্ষর, সরকারি-বেসরকারি সকল ধরনের চাহিদা পূরণে সর্বোচ্চ সহায়তা প্রদানে বার্জারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

বার্জার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, “বৃহৎ সরকারি ও বেসরকারি প্রকল্পে দীর্ঘস্থায়ীত্বের জন্য সবচেয়ে ভালো মানের পণ্য ব্যবহার করা প্রয়োজন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৩য় টার্মিনাল প্রকল্পটি দেশ-বিদেশের লাখো মানুষকে সেবা প্রদান করবে; তাই, এই প্রকল্পে বার্জার এর সেবা এবং পণ্য সরবরাহ করতে যাচ্ছে। আমরা ধারাবাহিকভাবেই সেরা পেইন্ট সল্যুশন ব্র্যান্ড হিসেবে বাজারে নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করে আসছি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রকল্পটি সফল করতে সার্বিক সহযোগিতার জন্য আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনকে ধন্যবাদ।”

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা