বাণিজ্য

আলু রপ্তানি বাড়বে

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক থাকার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভোক্তা যাতে প্রতারিত না হন, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভোজ্যতেল, ডাল, চিনি, পেঁয়াজ এর মতো আমদানি নির্ভর পণ্য যাতে সঠিক মূল্যে বিক্রয় হয়, সেজন্য সরকার কঠোর নজরদারি করছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন,দেশে পর্যাপ্ত আলু উৎপাদন হচ্ছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে রপ্তানি দিন দিন বাড়ছে। এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানির বিষয়ে সজাগ রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই তেল, চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে। ট্যারিফ কমিশনের বাইরে দাম বাড়ালে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন

রংপুরের পীরগাছায় নির্মিতব্য ক্যান্সার হাসপাতালের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলন আয়োজন করে অপু মুনশি ম্যামোরিয়াল ট্রাস্ট এবং নোটারি ক্লাব অফ উত্তরা।

অবহেলিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে টিপু মুনশি বলেন, রংপুর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে রংপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এর চিকিৎসাসেবার মান বড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট রংপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০ বেডের ক্যান্সার হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে সহযোগিতা প্রদানের জন্য ঢাকার নোটারি ক্লাব উত্তরা এগিয়ে এসেছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে এসেছে।

ঢাকা থেকে আগত নোটারি ক্লাব অফ উত্তরার প্রেসিডেন্ট নোটারিয়ান জুলহাস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. বিমল চন্দ্র রায় প্রমুখ।

আরও পড়ুন: হুট করেই পেঁয়াজ বাজারে আগুন

এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ঢাকার নোটারি ক্লাব অফ উত্তরার প্রতিনিধি দল পীরগাছায় নির্মিতব্য ক্যান্সার হাসপাতালের কাজ পরিদর্শন করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা