বাণিজ্য

স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা প্রি-অর্ডার শুরু

সান নিউজ ডেস্ক: স্যামসাং ব্যবহারকারীরা এখন গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা স্মার্টফোন অগ্রিম বুকিং দিতে পারবেন ১৫ হাজার টাকা দিয়ে। আজ থেকে শুরু হওয়া এ প্রি-বুকিং এর মাধ্যমে ক্রেতাদের সুযোগ থাকছে আকর্ষণীয় অফার ও নানা সুবিধা উপভোগ করার। স্যামসাং ওয়েবসাইটের (www.s22preorder.com/ )মাধ্যমে এ ডিভাইসগুলো প্রি-বুকিং দেয়া যাবে।

প্রি-বুকিং দেয়া ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা নির্বাচিত ডিভাইস এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ১০ হাজার টাকা বোনাস ক্যাশব্যাক সহ বিনামূল্যে গ্যালাক্সি বাডস পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, ৫০ শতাংশ নিশ্চিত বাইব্যাক সুবিধা উপভোগে তারা ৫ হাজার টাকা প্রদান করে গ্যালাক্সি অ্যাসিউরড -এর মাধ্যমে ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট ও ইনস্যুরেন্সে ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

আরও পড়ুন: গ্যালাক্সি এ০৩ কোর নিয়ে আসলো স্যামসাং

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মুয়ীদূর রহমান বলেন, “আমাদের ক্রেতাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম অভিজ্ঞতা প্রদানকে স্যামসাং -এ আমরা সবসময়ই অগ্রাধিকার দিয়ে বিবেচনা করেছি। ক্রেতাদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখেই আমরা এ অফারগুলো নিয়ে এসেছি এবং আমাদের প্রত্যাশা এ অফারগুলো ক্রেতাদের গ্যালাক্সি এস২২ ডিভাইস কেনাকে আরও ফলপ্রসূ করবে।”

এছাড়াও, ক্রেতারা সিটি ব্যাংক অ্যামেক্স কার্ড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল) ইএমআই এর ক্ষেত্রে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, সিটি অ্যামেক্সে ৫ হাজার টাকা পর্যন্ত বোনাস এমআর পয়েন্ট এবং ১০ হাজার টাকা মূল্যের এমআর রিডেম্পশন অপশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও আইপিডিসি’র সাথে ২৪ মাস পর্যন্ত বর্ধিত ইএমআই সুবিধা এবং আইপিডিসি ইজেড -এ ২৪ মাস পর্যন্ত কার্ডবিহীন ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

স্যামসাং এর প্রিমিয়াম স্মার্টফোন পরিসর গ্যালাক্সি এস সিরিজের নতুন সংযোজন স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা। শক্তিশালী ও অত্যাধিনুক এ স্মার্টফোন দু’টির বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১,১৪,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২+) এবং ১,৪৩,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২ আল্ট্রা)। ডিভাইস গুলো প্রিঅর্ডার করতে ভিজিট করুন: www.s22preorder.com/

টলেভিশিন ও রফ্রেজিারটেররে ক্ষত্রেে বশ্বৈকিভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলক্ট্রেনকিস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তরি মাধ্যমে স্যামসাং ইলকেট্রনক্সি বশ্বিব্যাপী অনুপ্ররেণামূলক এবং অগ্রগতরি কাজ করছ। প্রতিষ্ঠানটি টিভি র্স্মাটফোন, ওয়্যারবেল ডভিাইস, ট্যাবলটে, ক্যামরো, ডজিটিাল অ্যাপ্লায়ন্সে, মডেকিলে ইকুইপমন্টে, নটেওর্য়াক সস্টিমে, সমেকিন্ডাক্টর এবং এলইডি সল্যুশনরে ক্ষত্রেে যুগান্তকারী ভূমকিা রখেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা