ড. আসিফ নাইমুর রশিদ
বাণিজ্য

গ্রামীণফোনের নতুন চীফ বিজনেস অফিসার ড. আসিফ

সান নিউজ ডেস্ক: ড. আসিফ নাইমুর রশিদকে চীফ বিজনেস অফিসার (সিবিও) হিসাবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। ড. আসিফ পূর্ববর্তী সিবিও কাজী মাহবুব হাসান এর স্থলাভিষিক্ত হবেন এবং আগামী ১৬ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হবে।

গ্রামীণফোনে যোগদানের পূর্বে ড. আসিফ রবি আজিয়াটা লিমিটেডের চীফ ইনফরমেশন অফিসার হিসাবে কাজ করেছেন। তিনি ইতিমধ্যে টেলিনর গ্রুপের আইসিটি, ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার হিসাবে পরিচিত। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণফোন, টেলিনর মায়ানমার, টেলিনর এএসএ এবং সিমেন্সে বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন।

একজন দৃঢ় নেতৃত্বের দক্ষতা সম্পন্ন, অভিনব, কর্মতৎপর ড. আসিফ দ্রুত চিন্তা এবং কার্যকর বাস্তবায়নের বিশ্বাস করেন।

আরও পড়ুন: ফুলের কদর কমি গেছে বাহে

নতুন সিবিও কে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, বৈচিত্রপূর্ণ ও চ্যালেঞ্জিং বি২বি মার্কেটের নেতৃত্বে আমি আসিফ কে স্বাগত জানাই। তার অভিজ্ঞতা, দক্ষতা গতানুগতিক বি২বি ব্যবসায়িক চিন্তাধারা পরির্বতন করে সল্যুশন কেন্দ্রিক বি২বি স্থাপনে গ্রামীণফোনের সিবিও হিসাবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। আজমান আরও বিশ্বাস করেন গ্রামীণফোন ম্যানেজমেন্টে ড.আসিফ এর অর্ন্তভূক্তি পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশে টেকনো-কর্মাশিয়াল সহযোগিতা আরও শক্তিশালী করবে।

ড.আসিফ বলেন, এমন একটি গুরুত্বপূর্ন পদে দায়িত্বভার নিতে পেরে আমি খুবই আনন্দিত এবং রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি আমার দক্ষতা, দেশ বিদেশে আইটি, আইসিটি সলুশন, সিআরএম এর অভিজ্ঞতা গ্রামীণফোনের গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ভ্যালু তৈরিতে সহায়ক হবে। আমার মনে হচ্ছে আমি আবার ঘরে ফিরে এসেছি এবং আবারও একটি উইনিং টিম এ যোগ দিচ্ছি।

আরও পড়ুন: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ড. হাবিব

ড. আসিফ ক্যালিফোর্নিয়া সাউদার্ন ই্উনিভার্সিটি ইউএসএ থেকে ডিবিএ; কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি, বিসি থেকে এমবিএ (এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট), ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডটি থেকে মার্ষ্টাস অব ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব এপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্স এ পড়াশোনা করেছেন। ড. আসিফ বিবাহিত এবং তিন সন্তানের জনক।

টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৮০ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা