সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ল ৫ দোকান

জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার শহরের চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২২ মে) দুপুর সোয়া ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

আরও পড়ুন: লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেন, বুধবার সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে বন্ধ থাকা আইডিয়াল হোমিওপ্যাথিক হল নামক ১টি ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে এই আগুনের সূত্রপাত হয়। এরপর তা মুহূর্তের মধ্যেই আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের নীলফামারী স্টেশনের ২টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আইডিয়াল হোমিওপ্যাথিক হলসহ মার্কেটে থাকা বৈশাখী সুইট, ঢাকা অটোস, একটি ফলের গুদামসহ মোট ৫টি ব্যবসা প্রতিষ্ঠানসহ আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে।

বৈশাখী সুইটসের স্বত্বাধিকারী সুশান্ত জোয়ারদার জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বন্ধ থাকা আইডিয়াল হোমিও ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে এই আগুনের সূত্রপাত হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এতে নিমিষেই সব কিছু পুড়ে ছাই হয়। আগুনে মোট ৭টি ফ্রিজ, মিষ্টি-সন্দেশ তৈরির কাঁচামাল, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই।

আরও পড়ুন: বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষ

নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কর্মকর্তা মোহাম্মদ মিয়ারাজ উদ্দিন জানান, নীলফামারী জেলার দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা