বাণিজ্য

পিপল অ্যাওয়ার্ড পেলো গ্রামীণফোন

সান নিউজ ডেস্ক: অসলোর ফরনেবুতে অবস্থিত টেলিনর গ্রুপের গ্লোবাল হেড কোয়ার্টারে টেলিনর গ্লোবাল ফোরামের সর্বশেষ ‘টেলিনর গ্লোবাল অ্যাওয়ার্ডস’ -এ ‘পিপল অ্যাওয়ার্ড’ পেয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোনের পক্ষ থেকে ভার্চুয়ালভাবে এই সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিইও ইয়াসির আজমান।

পিপল অ্যাওয়ার্ড প্রদান করা হয় মূলত তিন ভাগে যাচাই করে – প্রথমত, লার্নিং কালচার ও আপস্কিলিং; দ্বিতীয়ত, নিরপদ কর্ম পরিবেশ; এবং সবশেষে, এমপ্লয়ি এনগেজমেন্ট ও প্রতিষ্ঠানের আধুনিকীকরণ। এই তিন ক্ষেত্র সংশ্লিষ্ট সকল ব্যবসা ইউনিটের বিভিন্ন উদ্যোগের গুণগত মান ও সংখ্যা যাচাই বাছাই করে টেলিনর গ্রামীণফোনকে সম্মানজনক এই পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করে।

আরও পড়ুন: বিমানবন্দরে ব্যবহার করা হবে বার্জারের পণ্য

গত বছর আপস্কিলিং ও ভবিষ্যৎ উপযোগী সক্ষমতা অর্জনের মাধ্যমে নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে এগিয়ে ছিলো গ্রামীণফোন। লার্নিং ও এজাইল সংস্কৃতিকে উৎসাহিত করার মাধ্যমে প্রতিষ্ঠানে কার্যকর পরিবর্তন আনার মতো উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে গ্রামীণফোন একটি কর্মতৎপর প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ক্ষেত্রে অনেক এগিয়েছে। এ সময়ে দুইশো’র বেশি বিশেষজ্ঞ কর্মীকে বিভিন্ন বিষয়ে আপস্কিল করে প্রতিষ্ঠানটি। নতুন স্কিল্ শেখার ক্ষেত্রে কর্মী প্রতি গড়ে ৪০ ঘণ্টার চ্যালেঞ্জের বিপরীতে গড়ে ৬১.৮ ঘণ্টা ব্যয় করে টেক সার্ভিস লিডার এবং ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটি কর্মীদের বিভিন্ন শীর্ষস্থানীয় লার্নিং প্ল্যাটফর্ম থেকে নানাবিধ কোর্স শেখা ও দক্ষতা অর্জনে বাবস্থা করে। সুরক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে গ্রামীণফোন কর্মীদের সাথে নিয়ে সক্ষমতার সূচকে আগের বছরের তুলনায় এগিয়ে রয়েছে। বৈশ্বিক মহামারি চলাকালীন ভ্যালু চেইনের সকল কর্মীকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় উদাহরণ হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে টেলিনর গ্রুপের ইভিপি এবং চিফ পিপল অ্যান্ড সাসটেইনেবিলিটি অফিসার সিসিলি হিউক বিজয়ীর নাম ঘোষণা করেন এবং পরিশ্রমী ও উদ্যমী কর্মীদের কাজের ক্ষেত্র হিসেবে গ্রামীণফোনকে অভিনন্দন জানান।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হুসাইন বলেন, “কোভিডের কারণে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় কানেক্টিভিটি চাহিদা পূরণে এবং সেবার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে গত বছর গ্রামীণফোনে আমাদের সকলের জন্য উল্লেখযোগ্য একটি বছর ছিলো।

আমাদের বিশ্বাস, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে গ্রাহকদের সবচেয়ে উন্নত সেবা প্রদানের উপায় হচ্ছে সুরক্ষা এবং নিরাপদ কর্ম পরিবেশকে প্রাধান্য দেয়ার মাধ্যমে সঠিক কর্মী, দক্ষতা, সক্ষমতা, সংস্কৃতি ও নেতৃত্ব সমৃদ্ধ ভবিষ্যত উপযোগী একটি প্রতিষ্ঠানে পরিণত হওয়া। নিজেদের ছাড়িয়ে যাবার পথে আমাদের নিষ্ঠা ও প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে টেলিনর, এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের সকল লিডার ও কর্মী, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এ স্বীকৃতি অর্জন করেছি।”

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা