বাণিজ্য

লালফিতার দৌরাত্ম্যে নিজেই অসহায়

নিজস্ব প্রতিনিধি, রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, লালফিতার দৌরাত্ম্যে নিজেই অসহায়। এই দৌরাত্ম্যে আমি নিজেও কিছুটা কাবু হয়ে পড়েছি। আমি নিজেও খুব হ্যাপি না। কারণ সারাটা জীবন কাজ করে বেরিয়েছি। সরকারের এই মন্ত্রীর চেয়ারে বসে মনে হয় এটা কবে বদলাবে। তবে চেষ্টা করা হচ্ছে, আমরা চেষ্টা করছি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রংপুর আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার’ শীর্ষক এ সংলাপে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য টিপু মুনশি। সংলাপ আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন)।

টিপু মুনশি বলেন, ‘চিনিকলগুলো এখন আর লাভজনক নয়, এটা সত্য। কিন্তু শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। তাঁদের অনেক বেতন বকেয়া। চিনিকলের এসব জায়গায় অন্য অনেক কিছু হতে পারে। যেখানে শ্রমিকদের কর্মসংস্থান হবে। কিন্তু এসব বলতে গিয়ে আমি হয়রান হয়ে পড়েছি। লালফিতার দৌরাত্ম্যে আমি নিজেও কাবু হয়ে পড়েছি।’

তিনি আরও বলেন, ‘ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দল ইশতেহার দেয়। সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হলেও সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে পারা যায়নি। তবে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রামের চিলমারী বন্দর চালু হয়েছে। সেখানে কাস্টমস পোর্ট হয়েছে। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হবে। এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড বদলে যাবে। তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি এটিও শুরু হয়ে যাবে। পঞ্চগড়ের উৎপাদিত চা বিশ্বমানের হয়ে উঠেছে। এই চা উৎপাদন এখন রংপুর, নীলফামারী, লালমনিরহাট জেলাতেও ছড়িয়ে পড়েছে। এটি একটি আশার খবর।’

আরও পড়ুন: আগামী বছরে স্কুলে সপ্তাহে ২ দিন ছুটি

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সভাপতিত্বে সংলাপে আলোচক ছিলেন রংপুর জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম, নারীনেত্রী মোশফেকা রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা