বাণিজ্য

সিএমজেএফ সভাপতি জিয়া, সম্পাদক আবু আলী

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ২০২২-২০২৩ মেয়াদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার জেবুন্নেসা আলো।

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী গোলাম সামদানী, মেহেদী হাসান আলবাকার ও আমিরুল ইসলাম নয়ন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের প্রধান প্রতিবেদক গিয়াস উদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ প্রতিবেদনের এম সাইফুল। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়াজ মাহমুদ সোহেল। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাগো নিউজের সাইদ শিপন।

কমিটির পাঁচ সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন কালের কন্ঠের রোকন উদ্দিন মাহমুদ, বিজনেস স্ট্যান্ডার্ডের রফিকুল ইসলাম, যমুনা টিভির আলমগীর হোসেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বাবুল বর্মন। সদস্য পদে যৌথভাবে পঞ্চম হয়েছেন ঢাকা প্রতিবেদনের হুমায়ন কবীর বাবু ও নিউএজের মোস্তাফিজুর রহমান।

সিএমজেএফ এর নতুন সভাপতি জিয়াউর রহমান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ইকোনমিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর প্রাক্তন সাধারণ সম্পাদক। তিনি ২০০৩ সালে দৈনিক সংবাদে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক যুগান্তরে সিনিয়র রিপোর্টার, দৈনিক সমকালে বিশেষ প্রতিনিধি ও অধুনালুপ্ত দৈনিক সকালের খবরে বিজনেস এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা