বাণিজ্য

বার্জার পেইন্টসের এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে ।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জেরাল্ড কে অ্যাডামস উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীর সাথে অন্যান্য পরিচালকদের মধ্যে অনীল ভাল্লা, আনিস এ. খান, মাসুদ খান, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা, সুনীল শর্মা, পারভীন মাহমুদ, অভিজিৎ রায় ও সাজ্জাদ রহিম চৌধুরী উপস্থিত ছিলেন।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করেন জেরাল্ড কে অ্যাডামস। শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাব দেন রূপালী চৌধুরী।

সভায় ২০২০- ২০২১ অর্থবছরের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ বছরের ৩১ মার্চ শেষে প্রতিষ্ঠানটির রাজস্ব প্রবৃদ্ধি হয় ২.৮ শতাংশ এবং ভলিউম প্রবৃদ্ধি হয় প্রায় ৬ শতাংশ। ২০২০- ২০২১ অর্থ বছরে প্রতিষ্ঠানটি বাজার হিস্যা অর্জন করেছে। বছরের প্রথম প্রায় দুই মাস কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে লকডাউন ছিল। ২.৮ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিত, প্রতিষ্ঠানটির কর পূর্ববর্তী মুনাফা অর্জন করে ১২.৩ শতাংশ। এই সময়ে বিক্রির ক্ষেত্রে ব্যয় ৬১.৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ৬০.২ শতাংশ নিট বিক্রিতে নেমে আসে। ২০২০- ২১ অর্থবছরে বেশি বিক্রয় সত্ত্বে ও ২০২০- ২১ অর্থবছরে অধিক লাভ হয়েছে।

এ বছরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ম্যানুফাকচারিং ক্যাটাগরিতে ২০১৮-২০১৯ বর্ষের জন্য ‘সেরা করদাতা’র স্বীকৃতি অর্জন করেছে। এছাড়াও, প্রতিষ্ঠানটি মাল্টিন্যাশনাল ম্যানুফাকচারিং ইন্ডাস্ট্রিজ ক্যাটাগরিতে ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৯’ অর্জন করেছে। পাশাপাশি, নিয়েলসন বাংলাদেশের সাথে পার্টনারশিপে আয়োজিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) আয়োজনে বার্জার টানা দশ বছরের মতো পেইন্ট ক্যাটাগরিতে ‘সেরা পেইন্ট ব্র্যান্ড’র স্বীকৃতি পেয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা