বাণিজ্য
শেয়ারবাজার

সামনের বছরে আরও ভালো থাকবে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার ভালো থাকলে আগামী বছরের মিউচ্যুয়াল ফান্ড ভালো করবে। বর্তমান বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে শেয়ারবাজারে যে গভর্নেন্স সৃষ্টি হচ্ছে, আশা করা যাচ্ছে, সামনের বছরে শেয়ারবাজার ভালো থাকবে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডসের (এএএমসিএমএফ) সভাপতি ও বাংলাদেশ রেস ম্যানেজমেন্টর সিইও ড. হাসান ইমাম।

শনিবার (৯ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ‘ইনস্টিটিউশনাল রোল ইন সাসটেইনেবল ফাইন্যান্স’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেয়ারবাজারে এখন মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় খাত। বাংলাদেশের শেযারবাজারে এ সেক্টরের বড় সম্ভাবনা আছে। গত ছয়-সাত বছরে এ কথাটা বলা যায়নি। কিন্তু এখন সেটা বলার সময় এসেছে।’

ড. হাসান ইমাম বলেন, ‘এ বছরে অবশ্যই মিউচ্যুয়াল ফান্ড ভালো করেছে। ডিভিডেন্ড গেইন হিসাবে এ বছর ইক্যুইটি বা শেয়ারভিত্তিক মিউচ্যুয়াল ফান্ডগুলো সম্মিলিভাবে প্রায় ৬০০ কোটি টাকা নগদ লভ্যাংশ দিয়েছে, যেটা বর্তমান কমিশনের বড় কৃতিত্ব। কারণ, তারা আমাদের ভালো লভ্যাংশ দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। মিউচ্যুয়াল ফান্ডগুলো এ ক্যাটারির বড় ও মাঝারি কোম্পানির শেয়ারের সিংহভাগ বিনিয়োগ করছে। ফান্ডগুলোর পোর্টফোলিওতে গড়ে ৩০ থেকে ৫০ কোম্পানির শেয়ার থাকে। কাজেই একটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে ব্রড ডাইভারসিফিকেশন পাওয়া যাচ্ছে, যেটা নিজের পোর্টফোলিওতে বিনিয়োগ করে সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সাসটেইনেবল ফাইন্যান্স পুঁজিবাজারে প্রসার করতে মিউচ্যুয়াল ফান্ডের বড় ভূমিকা আছে। এটা ভবিষ্যতেও থাকবে। যদি পুঁজিবাজারের সাসটেইনিবিলিটি চিন্তা করা যায়, তাহলে মিউচ্যুয়াল ফান্ড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইভাবে ভবিষ্যতে মিউচ্যুযাল ফান্ড সেক্টর এ ভূমিকা পালন করে যাবে। ফলে, শেয়ারবাজারে সাসটেইনেবল ইনভেস্টমেন্ট হিসেবে মিউচ্যুয়াল ফান্ড ভালো ইনস্ট্রুমেন্ট, যা বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে সক্ষম হবে।’

এএএমসিএমএফের প্রেসিডিন্টে বলেন, ‘বিনিয়োগকারীরা মনে করছেন, মিউচ্যুয়াল ফান্ডে ভালো ক্যাপিটাল গেইন দিতে পারছে না। কিন্তু তথ্য সেটা বলছে না। তথ্য বলছে, গত অর্থবছরের ডিএসই’র বেঞ্চমার্ক ইনডেক্স (ডিএসইএক্স) বিবেচনায় বাংক বা আর্থিক খাতের শেয়ারের চেয়ে মিউচ্যুয়াল ফান্ডে ভালো ক্যাপিটাল গেইন হয়েছে। সেদিক বিবেচনায় ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইন মিলিয়ে বিনিয়োগকারীরা ভালো মুনাফা করেছেন। ফলে, মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ।’

বাংলাদেশ রেস ম্যানেজমেন্টর সিইও বলেন, ‘বাজারে অন্য ইনভেস্টমেন্টের তুলনায় বড় মিস প্রাইসিং আছে মিউচ্যুয়াল ফান্ডে। তার কারণ হচ্ছে, মিউচ্যুয়াল ফান্ড বাজারের অন্য দশটি করপোরট শেয়ারের মতো নয়। যেমন: একটি মিউচ্যুয়াল ফান্ড ৮ টাকায় ট্রেড করছে। কিন্তু এ মিউচ্যুয়াল ফান্ডের ভেতরে একগুচ্ছ শেয়ার আছে। এসব শেয়ারকে বাজারে মূল্যায়ন করা যায়। এটাকে আমরা নিট সম্পদ মূল্য (এনএভি) বলে থাকি। বাজারে অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ডের এনএভি প্রায় ১১ টাকার কাছাকাছি আছে। অর্থাৎ মিউচ্যুয়াল ফান্ডের ভেতরে যেসব শেয়ার আছে, তার সম্মিলিত মূল্য প্রায় ১১ টাকা। তাহলে, একজন বিনিয়োগকারী ৮ টাকার বিনিময়ে ১১ টাকার বিনিয়োগ কিনতে পারছি। ফলে, ইনভেস্টমেন্টের ভাষায় বলা যায়, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে কম টাকায় বেশি মূল্য সম্পদ কেনার সুযোগ আছে। এজন্য মিউচ্যুয়াল ফান্ড সম্ভাবনাময়।’

এএএমসিএমএফ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শীবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। অনুষ্ঠানে আলোচক হিসেব উপস্থিত ছিলেন—ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের এমডি আবুল হোসেন, সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি মোনিজা চৌধুরী এবং অ্যালায়েন্স অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ও এমডি খন্দকার আসাদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অল্টারনেটিভ ইনভেস্ট ম্যানেজমেন্টের সিইও ও ম্যানেজিং পার্টনার আজার চৌধুরী।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা