বাণিজ্য

ডিএসইর বেশিরভাগ মিউচ্যুয়াল ফান্ড সম্পদমূল্য হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী বিনিয়োগে তুলনামূলক নিরাপদ মাধ্যম হিসেবে মিউচ্যুয়াল ফান্ড জনপ্রিয় হলেও বাংলাদেশে অনাস্থার অপর নাম ডিএসই। ডিএসইতে লেনদন হওয়া ৩৭টি মিউচ্যুয়াল ফান্ড বিশ্লেষণে দেখা যায়, এই ক্যাটাগরির বেশিরভাগ ফান্ডই হারিয়েছে তার সম্পদমূল্য।

সারা বিশ্বেই নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত মিউচ্যুয়াল ফান্ড। অভিজ্ঞ ও পেশাদারদের তত্তাবধানে বিনিয়োগ হওয়ার এখান থেকে তূলনামূলক ভালো লাভ পেয়ে থাকেন লগ্নিকারিরা।

কিন্তু ব্যবস্থাপনার দুর্বলতায় বাংলাদেশে এখাতটি জনপ্রিয় হওয়া তো দূরের কথা, ঠিকভাবে দাড়াতেই পারেনি। ডিএসইর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাজারে মিউচ্যুয়াল ফান্ড ক্যাটাগরিতে লেনদেন হয় ৩৭ টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ৮ টি প্রতিষ্ঠান বাদে সবগুলোর সম্পদ মূল্য তার ভিত্তি মূল্যের নিচে।

যার মধ্যে ৩ টির সম্পদ মূল্য নেমেছে ভিত্তি মূল্যের প্রায় অর্ধেক। আর ১৪ টির ফান্ডের বর্তমানে সম্পদ মূল্য হারিয়েছে ৩০ শতাংশের বেশি। এসব ফান্ডের অনেকগুলোর এরইমধ্যে অতিবাহিত করেছে ৭-৮ বছর। ফলে মিউচ্যুয়াল ফান্ডে লগ্নি করে করে বিপাকে বিনিয়োগকারিরা।

মিউচ্যুয়াল ফান্ডগুলোর এমন দুরাবস্থার জন্য নিয়ম বহির্ভূত বিনিয়োগ ও পেশাদার পোর্টফলিও ব্যবস্থাপনার অভাবকেই দায়ী করছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করলে এ খাতটি হতে পারে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা