বাণিজ্য

সানলাইফ ইন্স্যুরেন্সে পর্যবেক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বীমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্সে পর্যবেক্ষক নিয়োগ করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়্ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ‘র পরিচালক মো. শাহ আলম ও কর্মকর্তা মো. আবু মাহমুদকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।

এখন থেকে বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের সব সভায় তারা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০০০ সালে যাত্রা শুরু করে ২০ বছর অতিবাহিত হয়েছে। কোম্পানির বয়স বৃদ্ধির সাথে সাথে গ্রাহকদের আস্থা তৈরি ও বাজার পরিধি বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে তার ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে। এ জন্য পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা তৈরি ও বাজার পরিধি বৃদ্ধি করতে পারবে।

সান নিউজ/রাসেল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা