বাণিজ্য

আইএমএফের সিইও’কে নিয়ে তোলপাড়


আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছে, জালিয়াতিতে অভিযুক্ত বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ও আইএমএফের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা এখন দায়িত্বে থাকতে পারবেন কি না তা শিগগিরই জানানো হবে।

জানা গেছে, প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভার বিরুদ্ধে বিশ্ব ব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্টের সূচকে চীনের পক্ষে কাজ করার অভিযোগ উঠায় তদন্ত চলছে । তবে এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ৬৮ বছর বয়সী ক্রিস্টালিনা জানান, তিনিও দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ অক্টোবর) বিষয়টি নিয়ে বৈঠকের পর আইএমএফের নির্বাহী বোর্ড জানায়, মামলাটির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে আরও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য অনুরাধ করা হয়েছে, যেনো দ্রুত একটি ভাল সিদ্ধান্ত নেওয়া যায়।

দেশে দেশে বাণিজ্যিক সুযোগ-সুবিধা ও পরিবেশের তথ্য জানিয়ে দীর্ঘদিন ধরে ‘ডুয়িং বিজনেস রিপোর্ট’ প্রকাশ করে আসছিল বিশ্বব্যাংক। এতে দেশগুলো কতটা ব্যবসাবান্ধব, তা তুলে ধরা হতো। ফলে বিনিয়োগকারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল প্রতিবেদনটি। কিন্তু এ তালিকায় নাম উপরে-নিচে বসানোর জন্য দেন-দরবার হতো বলে সম্প্রতি অভিযোগ ওঠে।

পরে এ নিয়ে তদন্তে নামে কর্তৃপক্ষ। তাতে দেখা যায়, চীন ও সৌদি আরবের নাম জালিয়াতির মাধ্যমে যোগ্য অবস্থানের চেয়ে কয়েক ধাপ উপরে ওঠানো হয়েছিল। এর জেরে শেষ পর্যন্ত ‘ডুয়িং বিজনেস’ সূচক প্রকাশই বন্ধ করে দেয় বিশ্বব্যাংক।

উইলমারহেল নামে একটি আইনবিষয়ক ফার্মকে তদন্তের দায়িত্ব দিয়েছিল বিশ্বব্যাংক। তদন্তকারীরা দেখতে পান, ২০১৭ সালে ব্যাংকের তৎকালীন প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা ২০১৮ সালের সূচকে চীনের অবস্থান উপরে দেখাতে সহকর্মীদের চাপ দিয়েছিলেন। এর জন্য চীনকে বিশেষ ক্যাটাগরিতে বাড়তি পয়েন্ট দিতে বলেছিলেন তিনি।

উইলমারহেলের ১৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই সময় চীনের সঙ্গে একটি মূলধন বৃদ্ধি প্রচারণা নিয়ে দেন-দরবার করছিলেন জর্জিয়েভা। ধারণা করা হচ্ছে, এর জন্যই সূচকে চীনের অবস্থান বদলাতে বলেছিলেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা