জাতীয়

ডিজিটাল মিডিয়া ব্যবহারে কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক : সরকারি অনুমতি ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে গান, নাটক, সিনেমা ইত্যাদিসহ অডিও, ভিজ্যুয়াল এবং সাংস্কৃতিক যে কোনো সামগ্রী বাণিজ্যিকভাবে সম্প্রচার এবং প্রদর্শন নিষিদ্ধ করা হচ্ছে। যারা ব্যবসায়ের জন্য সাংস্কৃতিক কোনো কন্টেন্ট ব্যবহার করতে ইচ্ছুক তাদের অবশ্যই সরকারের কপিরাইট অফিসের অনুমতি নিতে হবে। শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান গুলোই নয়, দেশের মোবাইল অপারেটর সংস্থাগুলোকেও এই নিয়মের আওতায় আনা হচ্ছে।

বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইটস রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান, ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সংস্কৃতি সংক্রান্ত বিষয়বস্তু ব্যবহারে শৃঙ্খলা আনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।

তিনি বলেন, ‘আজকাল যে কেউ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুমতি ছাড়াই বিভিন্ন রকম ‘কালচারাল কনটেন্ট’ ব্যবহার করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারছেন। এই কারণে ওই কনটেন্টটির আসল মালিকরা সেখান থেকে রয়্যালটি পান না। সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হয়। অনেকেই আছেন যারা নিজেদের নিজস্ব কোনোকিছু ছাড়াই ডিজিটাল মিডিয়ায় ব্যবসা করছেন।

এটা দেশের বাইরে থেকেও হয়ে আসছে। অনেকেই বিভিন্ন দেশে নামে বেনামে ইউটিউব বা অনলাইন চ্যানেল বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অনুমতিহীন কনটেন্ট, কপিরাইট লঙ্ঘন হয় এমন কনটেন্ট দিয়ে ব্যবসা করে আয় করছেন। তাদেরকেও আইনের আওতায় আনা হবে। একটি সুষ্পষ্ট নীতিমালা প্রণয়ন করে তাদের নিয়ন্ত্রণ করা হবে। এক্ষেত্রে চ্যানেলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। যারা দেশে বিদ্যমান আইন অমান্য করবে তাদের জন্য সাইট ব্লক বা দেশে ওই মিডিয়ার প্রচার বন্ধ করা হবে। সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।’

বিদেশি অ্যাপগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি কোনো সমঝোতা না আসে এবং কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হয় তবে সে অ্যাপগুলো প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশে ব্লক করে দেয়া যেতে পারে বলে জানান এই কপিরাইট কর্মকর্তা।

আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে দেখতে পারবো ভারতীয় কপিরাইট আইনটি এর কপিরাইট বোর্ডের মাধ্যমে প্রতিটি কনটেন্টের মালিকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করে। আমরাও এমন একটি সিস্টেম আমাদের কপিরাইট আইনে যুক্ত করতে চাই।’

এই বিষয়ে সুনির্দিষ্ট বিধি-বিধান ও নির্দেশনা জারি করতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে গেল ১ নভেম্বর। সে বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তারাও অংশ নেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা