ধামাকার অনিয়মের সঙ্গে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. এম আলীর সংশ্লিষ্টতার বিষয়েও অভিযোগ রয়েছে সিআইডির কাছে। ডানে জসীম উদ্দিন চিশতি। ছবি : সংগৃহীত
বাণিজ্য

১১৬ কোটি টাকা নিয়েছে ধামাকার ছয়জন

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠা ধামাকার শীর্ষ ৬ ব্যক্তি প্রায় ১১৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকে লেনদেনের মাধ্যমে গ্রাহক ও মার্চেন্টদের টাকা তারা প্রতারণার মাধ্যমে পকেটে ভরেছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি বিষয়টি তদন্ত করছে।

ধামাকার শীর্ষ ৬ ব্যক্তির বিরুদ্ধে টাকা পাচারের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সংস্থাটি। এদের মধ্যে দেশের বাইরে পাড়ি জমিয়েছেন দুজন। বাকিরা দেশে, তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশঙ্খলা বাহিনী।

তদন্ত সূত্র জানায়, ধামাকা বিভিন্ন পণ্যের অস্বাভাবিক অফার ও ভার্চুয়াল সিগনেচার কার্ড বিক্রির প্রলোভনে গ্রাহকদের থেকে সংগ্রহ করেছে ৮০৩ কোটি টাকা। ওই তিনটি ব্যাংকে টাকাগুলো জমা রাখে। তিনমাস তাদের সন্দেহজনক লেনদেন নিয়ে তদন্ত করে সিআইডি। প্রাথমিক তদন্ত শেষে বনানী থানায় মামলা করে সংস্থাটি।

ওই ছয় ব্যক্তি হলেন- ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসীম উদ্দিন চিশতি, তার স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক সাইদা রোকসানা খানম, তাদের ছেলে ইনভ্যারিয়েন্ট টেকনোলজির চেয়ারম্যান তাশফিক রেদোয়ান চিশতি, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দীন আসিফ, পরিচালক মাশফিক রেদোয়ান চিশতি ও পরিচালক সাফওয়ান আহমেদ।

এরা সবাই ধামাকার সঙ্গে সংশ্লিষ্ট। তবে ধামাকার ই-কমার্স ব্যবসার কোনও ট্রেড লাইসেন্স না থাকায় নিজেদের তারা ইনভ্যারিয়েন্ট টেলিকম ও টেকনোলজির কর্মী বলে দাবি করেন।

ওই অনিয়মের সঙ্গে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. এম আলীর সংশ্লিষ্টতার বিষয়েও অভিযোগ রয়েছে সিআইডির কাছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অর্থপাচারের সংশ্লিষ্টতা প্রমাণ পেলে মামলার অভিপত্রে তার নামও যোগ করা হবে বলে জানায় সিআইডি।

সূত্র জানায়, ১১৬ কোটি টাকার মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ কোটি টাকা পাঠানোর প্রমাণ পেয়েছে সিআইডি। যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক অ্যাকাউন্টে জসীম উদ্দিন চিশতি টাকাগুলো পাঠিয়েছেন। তিনি এবং তার স্ত্রী বর্তমানে সেখানে অবস্থান করছেন। পাচার হওয়া বাকি অর্থের হদিস এখনও পাওয়া যায়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা