সংগৃহীত ছবি
বিনোদন

ইতিহাস গড়ল পুষ্পা: দ্য রাইজ

বিনোদন ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবসের দিন বড়সড় ধামাকা দিতে মুক্তি পেতে যাচ্ছে পুষ্পা: দ্য রুল।

আরও পড়ুন: নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা

মুক্তির চার মাস আগে থেকেই এই সিনেমাটি শোরগোল ফেলে দিয়েছে। সিনেমাটির এখন পর্যন্ত প্রচার শুরু হয়নি তার সত্ত্বেও, খবরের শিরোনাম দখল করে নিচ্ছে।

শোনা যাচ্ছে, প্রচারের আগে ও মুক্তির অনেক আগেই ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এ সিনেমাটি। ভারতীয় সিনেমার ইতিহাসের এটিই প্রথম ঘটনা। অনন্য নজিরটি গড়ল আল্লু অর্জুন অভিনীত এ সিনেমা।

আরও পড়ুন: ভারত ছাড়লেন সালমান খান

১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত শক্তি সামন্ত পরিচালিত ‘অমর প্রেম’ সিনেমায় শর্মিলা ঠাকুরের কান্না দেখে রাজেশ খান্না বলেছিলেন ‘পুষ্পা, আই হেট টিয়ার্স’ কথাটি। কাট টু ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন বললেন, পুষ্পা.. ম্যায় ঝুঁকে গা নেহি সালা…।

পুষ্পাকে কেন্দ্র করে সিনেমাটির দুই সংলাপে আকাশ-পাতালের তফাত রয়েছে। পুষ্পা এক ( অমর প্রেম, সিনেমায় শর্মিলা ঠাকুর অভিনীত চরিত্রের নাম ছিল পুষ্পা) কান্নাকাটি করে ভাসায়। ১৯৭২ সাল থেকে দর্শকের মনে গেঁথে গিয়েছে– ফুলের মতো নাজুক পুষ্পারা কেবল কাঁদতেই পারে কথাটি ফোঁস করতে পারেন না।

আরও পড়ুন: ভাইজানকে হত্যার চেষ্টা

২০২১ সালে আল্লু অর্জুন প্রথমে দেখালেন, পুষ্পাদের মধ্যে কাঁটাও আছে এবং ফোঁস করতেও পারে। পুষ্পার এই নতুন সংজ্ঞা তৈরি করলেন বলে যে, সে মাথা নোয়াতে রাজি নয়। “পুষ্পা ঝুঁকে গা নেহি” সোয়্যাগে পরিপূর্ণ ডায়ালগ ডেলিভারি, থুতনির নিচ দিয়ে আঙুলগুলো কায়দা করে নিতে-নিতে পুষ্পা বলেন ‘ঝুঁকে গা নেহি সালা’!

গ্ল্যামারের মোড়ক থেকে আগাগোড়া দিয়ে বেরিয়ে, রোদে পোড়া চেহারা নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন পুষ্পারূপী সুপারস্টার আল্লু অর্জুন। ‘মহাভারত’ মহাকাব্যের বীরের মতো লক্ষ্যভ্রষ্ট ছিলেন না বলেই পুষ্পা সিনেমার সিক্যুয়েল নিয়ে এখন থেকেই এত রকম হাঙ্গামা শুরু হয়ে গেছে।

সান নিউজ/এমএইচ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা