ছবি: সংগৃহীত
বিনোদন

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘চাক দে ইন্ডিয়া’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা মালবাড়ে। সিনেমাটিতে ভারত দলের অধিনায়ক ছিলেন তিনি। সেখানে তার অভিনয় ছিল প্রশংসনীয়।

আরও পড়ুন: ভারত ছাড়লেন সালমান খান

ওই সিনেমার অভিনয়ের পর আর সেভাবে নিজেকে কোনো সিনেমায় তুলে ধরতে পারেননি। পেশাগত জীবনে সাফল্যের শিখরে উঠেও ব্যক্তিগত জীবন সমস্যার সম্মুখীন হয় এই অভিনেত্রী। স্বামীর মৃত্যুর পর আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদ্যা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন ঐ সময়ের কথা বলেন এই তারকা। ২০০২ সালে অরবিন্দ সিং বাগ্গাকে বিয়ে করেছিলেন বিদ্যা। অরবিন্দ পেশায় একজন পাইলট ছিলেন। বিয়ের বছরখানেকের মাথায় অভিনেত্রীর স্বামী এক বিমান দুর্ঘটনায় মারা যান। স্বামীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না।

আরও পড়ুন: ভাইজানকে হত্যার চেষ্টা

ঐ সময় সিদ্ধান্ত নেন নিজেকে শেষ করে ফেলবেন। এক পর্যায়ে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতে শুরু করেন এই অভিনেত্রী। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে।

বিদ্যা জানান, স্বামীর মৃত্যুর পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম স্বামী আর আমার কাছে আসতে পারবে না। কিন্তু আমি তার কাছে চলে যেতে পারি।

মেডিকেল থেকে ঘুমের ওষুধও এনেছিলাম। আমার বাবা আমাকে ঘুমের ওষুধ খেতে দেখে ফেলেন। এরপর সিদ্ধান্ত নেই, বাবা ও মাকে আর কষ্ট দেব না, নিজের যত্ন নেব।

আরও পড়ুন: পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

স্বামীর শোক কাটিয়ে উঠে প্রায় ৯ বছর পর আবারও বিয়ের সিদ্ধান্ত নেন। এবার সঞ্জয় ডাইমাকে বিয়ে করলেন তিনি। তবে বিয়ের জন্য এই পরিচালককে ‘হ্যাঁ’ বলতেও নাকি ২ বছর সময় নিয়েছিলেন। ব্যক্তিজীবনে বর্তমানে স্বামীর সংসার নিয়েই খুশিতে আছে বিদ্যা।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা