বাণিজ্য

ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সোমবার (২০ সেপ্টেম্বর) অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) এর মাধ্যমে ট্রেজারি চালান সংগ্রহ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউসিবি এর ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল এবং বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ফোরকান হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এছাড়া, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুন নাহার; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি অনুযায়ী, খুব শীঘ্রই ইউসিবি’র সকল শাখার মাধ্যমে বিভিন্ন সরকারি ফি ও রাজস্ব সংগ্রহ করা যাবে এবং সরকারি ট্রেজারিতে জমা করা যাবে। এছাড়া, এই প্রক্রিয়ার ফলে চালান রিয়েল টাইম যাচাই করা যাবে; ফলে চালানের যথার্থতা যাচাই করা সম্ভব হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা