ছবি: সংগৃহীত
বাণিজ্য

বরগুনায় ১৮৫ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল ইউসিবি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষি বিষয়ক সহায়তা উদ্যোগের আওতায় এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

আরও পড়ুন: পটুয়াখালীর ২০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইউসিবি

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে আসছে ইউসিবি পিএলসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ -এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।

আরও পড়ুন: কর্মীদের নিরাপত্তায় অগ্রাধিকার দিচ্ছে এনার্জিপ্যাক

এ সময় আরও উপস্থিত ছিলেন- বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. আবু মো. জোবায়দুল আলম, বরগুনার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন ও বরগুনার ইউএও মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অংশ নিয়ে মোট ১৮৫ জন্য কৃষি উদ্যোক্তা আধুনিক কৃষি অনুশীলনী সম্পর্কে জানার সুযোগ পান। অংশগ্রহণকারীদের সুবিধার্থে বক্তারা অনুষ্ঠানে ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন কৌশল ও কৃষি প্রণোদনা সংশ্লিষ্ট সহায়তা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: ফুডপ্যান্ডার সেলেব্রেইট মাদার্স ডে ক্যাম্পেইন

ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জেলার কৃষি উদ্যোক্তারা যেন বর্তমান প্রেক্ষাপটে সফল হতে পারেন, এজন্য তাদের প্রয়োজনীয় দক্ষতার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে চলেছ।

আমাদের বিশ্বাস, এ কর্মসূচি তাদের কৃষি বিষয়ক অনুশীলনী সম্পর্কিত কার্যকরী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে, যা দীর্ঘ মেয়াদে দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকা রাখবে।

ইতোমধ্যেই, ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের অধীনে তালগাছ রোপণ, কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও এআই চালিত ‘আরও মাছ (মোরফিশ)’ ডিভাইসের মতো কৃষি সম্পর্কিত স্মার্ট ডিভাইস বিতরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা