ছবি: সংগৃহীত
বাণিজ্য

দীর্ঘ মেয়াদী অর্থায়নের প্রধান উৎস হবে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শিগগিরই বাংলাদেশে দীর্ঘ মেয়াদী অর্থায়নের প্রধান উৎস হিসেবে আবির্ভূত হবে পুঁজিবাজার।

সোমবার (২০ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশের পুঁজিবাজারের ওপর ‘বাংলার বাঘের উদয়-বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা’ বিষয়ক প্রথম বিনিয়োগ শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রবাসী দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে পুঁজি বাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে সুইজারল্যান্ডের জুরিখের এক হোটেলে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার : পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টস ইন বাংলাদেশ’ শীর্ষক এই রোড-শো অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ্ ও পুজিঁবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ভূমিমন্ত্রী বিনিয়োগকারীদের আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির মাঝে চমৎকার ভারসাম্য বিরাজ করছে - এর অর্থ আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের একটি নির্দিষ্ট স্তরে নিয়ে যাওয়া হয়েছে।

সাইফুজ্জামান চৌধুরী এ সময় উপস্থিত ইউরোপীয় বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে ভ্রমণ করলে, বাংলাদেশে বিনিয়োগ করলেই আপনারা বুঝতে পারবেন সেখানে কেমন পরিবর্তন হয়েছে। বাংলাদেশে কাজ করলেই বোঝা যাবে যে এই পরিবর্তনের নেতৃত্বে আছে আমাদের বেসরকারি খাত। এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিকভাবে স্থিতিশীল বাংলাদেশ ঝুঁকিবিহীন বিনিয়োগের একটি নির্ভরযোগ্য নাম। আমাদের অর্থনীতি এই সময় জুড়ে দুর্দান্ত সাফল্য লাভ করেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা