বাণিজ্য

রাসেল-শামীমার মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডি ১৪ নম্বর সড়কে ইভ্যালির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

সমাবেশের পর আন্দোলনকারীরা রাসেল ও শামীমার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এছাড়া ই-কমার্স গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় ‘বাংলাদেশে ই-কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামের নতুন সংগঠনের ঘোষণা দেয়া হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, ইভ্যালির ব্যাপারে গ্রাহকদের কোনো অভিযোগ নেই। তারা চাচ্ছেন রাসেলকে জামিনের মাধ্যমে মুক্তি দিয়ে সরকারের নজরদারিতে রেখে গ্রাহকদের টাকা অথবা পণ্য ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আর যদি টাকা ফেরত না পাওয়া যায়, তবে হাজার হাজার ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাবে। হাজার গ্রাহকের স্বপ্নও ভঙ্গ হবে।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান থানায় আরিফ বাকের নামের ইভ্যালির এক গ্রাহকের মামলার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) গ্রেফতার করে র‍্যাব। এরপর আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা