বাণিজ্য

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হলেন তারিক আমিন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তারিক আমিন ভূঁইয়া। রোববার (২৫ জুলাই) তিনি এ পদে যোগদান করেন। ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাঁকে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেন।

ডিএসই বোর্ড অ্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী ঐ দিনই নিয়োগের বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়। ৫ জুলাই কমিশন তার নিয়োগের অনুমোদন প্রদান করেন।

প্রশাসন ও ব্যবসা পরিচালনা, ডিজিটাল অ্যান্ড ফিনান্সিয়াল টেকনোলজি এবং আইটি খাতে নেতৃত্বদানকারী দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তারিক আমিন ভূঁইয়া পেশাগত জীবনে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান-এএনজেড (ANZ) গ্রিন্ডলেস ব্যাংক, বাংলাদেশ এর গ্র্যাজুয়েট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি আইএনজি (ING), সেন্ট জর্জ (ST. George) ও ওয়েস্ট পেক (Westpac) এবং গ্লোবাল পরামর্শক সংস্থা-আইটি প্রতিষ্ঠান টাটা কন্সালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস (Infosis) এবং উদ্ভাবনী পরামর্শক সংস্থা- অ্যাকসেন্টার (Accenture) সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ২৫ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন৷ এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) এবং মোবাইল মানি ট্রান্সফার কোম্পানি বিকাশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

ডিএসইতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশের অলাভজনক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ এনজিও’র তথ্যপ্রযুক্তি পরামর্শক এবং অস্ট্রেলিয়ার হ্যাশক্লাউড (Hashkloud) পিটিওয়াই লিমিটেড এর প্রতিষ্ঠাতা সিইও এবং সিটিপিও হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি হ্যাশক্লাউড বাংলাদেশ লি. এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তারিক আমিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ম্যাকোরি (Macquarie) বিশ্ববিদ্যালয়, সিডনী, অস্ট্রেলিয়া থেকে মাস্টার অব কমার্স ইন ইনফরমেশন সিস্টেম অ্যান্ড টেকনোলজি। এর পূর্বে তিনি অস্ট্রেলিয়ান ইন্সটিটিউট অব বিজনেস থেকে ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তারিক আমিন ভূঁইয়া আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য ইন্সটিটিউট থেকে ব্লক চেইন এবং চেইঞ্জ ম্যানেজমেন্টের উপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন৷ তিনি ব্লক চেইনের ওপর গবেষণার জন্য ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অব ফিনান্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে “Certified Blockchain Expert” সার্টিফিকেট অর্জন করেন৷

এছাড়াও তিনি DevOps Master Course, অস্ট্রেলিয়ার সিডনীতে PMI-ACP (PMI-Agile Certified Professional), আমেরিকার পোর্টল্যান্ডে PROSCI Change Management Certification Training সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা