বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের ডিএমডি হলেন সৈয়দ আবদুল মোমেন

নিজস্ব প্রতিবেদক: সৈয়দ আবদুল মোমেন ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি এই ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং ছি‌লেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ‌নিবার (২৪ জুলাই) ব্র্যাক ব্যাংক জানায়, সৈয়দ আবদুল মোমেন ২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দিয়ে দুই বছর টেকনোলজি বিভাগে কাজ করেন। পরে তিনি দুই বছরের বিশেষ দায়িত্বে ব্র্যাক আফগানিস্তান ব্যাংকে যান। সেখানে হেড অব অপারেশনস ও পরে চিফ অপারেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৯ সালে ব্র্যাক ব্যাংকে ফিরে এসে এসএমই কালেকশন প্রজেক্টের প্রধান হিসেবে এসএমই ব্যাংকিং বিভাগে যোগ দেন। ২০১০ সালের জুলাই মাসে, প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হওয়ার পর, তিনি এসএমই ব্যাংকিং বিভাগের ক্ষুদ্র ব্যবসায় (স্মল বিজনেস) বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন। ২০১৭ সালে তিনি পুরো এসএমই ব্যাংকিং বিভাগের দায়িত্ব পান।

মোমেন ১৯৯৯ সালে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি লন্ডনের মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার কমিউনিকেশনস অ্যান্ড আইটি বিষয়ে বিএসসি সম্পন্ন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা