বাণিজ্য

ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে দেশে ১৫ হাজার ১৩৮ কোটি টাকার (১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার) বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল ১৪৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক জানায়, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৯ কোটি ৭৫ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৪ কোটি ৬৪ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ মার্কিন ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে তিন কোটি ডলার।

জানুয়ারতে দেশে রেমিটেন্স এসেছিলো ১৯৬ কোটি ২৬ লাখ ডলার। ডিসেম্বরে এসেছিল ২০৫ কোটি ডলার।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা