বাণিজ্য

এক ঋণের অর্থ দিয়ে অন্য ঋণের কিস্তি নয়

নিজস্ব প্রতিবেদক : একটি ঋণের অর্থ দিয়ে কোনভাবেই অন্য ঋণের কিস্তি পরিশোধ বা সমন্বয় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। যা সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, যে উদ্দেশ্যে ঋণ/লিজ/বিনিয়োগ প্রদান করা হয়েছে বা হবে, সে উদ্দেশ্যেই তা ব্যবহার করতে হবে। কিস্তি ভিত্তিক প্রকল্প ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী কিস্তির সদ্ব্যবহার সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী কিস্তি ছাড় করতে হবে। উদ্দিষ্ট খাতের পরিবর্তে অন্যত্র ঋণের অর্থ ব্যবহৃত হলে তার কারণ বের করে তা রোধ করতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, একটি ঋণের অর্থ দিয়ে কোনভাবেই অপর ঋণ/বিনিয়োগের দায় পরিশোধ বা সমন্বয় করা যাবে না। ঋণের সদ্ব্যবহার নিশ্চিতকরণ এবং তদারকির বিষয়টি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ঋণ নীতিমালায় অর্ন্তভুক্ত করতে হবে। ঋণের সদ্ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিদর্শন প্রতিবেদন প্রণয়ন এবং তা সংশ্লিষ্ট ঋণ নথিতে সংরক্ষণ করতে হবে। এবং ঋণের সদ্ব্যবহার সংক্রান্ত সরেজমিন পরিদর্শনে কোন গুরুতর অনিয়ম পরিলক্ষিত হলে তা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে জানাতে হবে।

বাংলাদেম ব্যাংক বলছে, আর্থিক খাতে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে তা সমগ্র আর্থিক খাতের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে এবং এ খাতের সুশাসনকে বাধাগ্রস্ত করে। এ লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক গ্রাহকের অনুকূলে বিতরণকৃত খাতে ঋণের অর্থ উদ্দিষ্ট খাতের পরিবর্তে অন্য খাতে ব্যবহৃত না হওয়া, প্রদত্ত ঋণ দ্বারা গ্রাহকের বিদ্যমান অন্য কোন ঋণ পরিশোধ বা সমন্বয় না করা এবং কিস্তি ভিত্তিক প্রকল্প ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী কিস্তির সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত না হয়ে পরবর্তী কিস্তি ছাড় না করা বর্তমান সময়ে অত্যাবশ্যকীয় পরিপালনীয় মর্মে পরিগণিত হচ্ছে।

এ জন্য ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা জারি করা হয়েছে।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা