বাণিজ্য

‘সকল মানুষকে বীমার আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশের জনসংখ্যার যে পরিমান বীমার আওতায় এসেছে তা পর্যাপ্ত নয়। ক্রমান্বয়ে সকলকে বীমার আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন।

তিনি বলেন, উন্নত বিশ্বে শিক্ষা হোক বা স্বাস্থ্য হোক সব কিছুতেই বীমা থাকা বাধ্যতামূলক। কিন্তু আমাদের দেশে তা নেই। আমরা চেষ্টা করছি সচেতনতা তৈরি করতে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ১ মার্চ দেশব্যাপী জাতীয় বীমা দিবস পালিতত হবে। এ বছরের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুল্লাহ হারুন পাশা। ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফসহ কর্তৃপক্ষের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইনস্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ তারিখে তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যােগদান করেন। গত ১৫ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতির পিতার বীমা স্মৃতি বিজড়িত ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘােষণা করা হয়। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়ােজনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইনস্যুরেন্স এসােসিয়েশন এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সহযােগিতায় আলােচনা সভা এবং অন্যান্য কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি পালন করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আগামী ১ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি ) জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে যথাযােগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

ইনস্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির বলেন, যে দেশের বীমা খাত যতো উন্নত সে দেশের অর্থনীতি ততো উন্নত। বীমার উন্নয়নের সাথে দেশের উন্নয়নও নির্ভরশীল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বীমা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা